1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস তোমাদের কাউকে একবার চিমটি কাটায় যতোটুকু ব্যথা পাও শহীদ তার শাহাদাতের সময় ততোটুকুই কষ্ট পায়।

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «مَا يَجِدُ الشَّهيد من مَسِّ القتل إلا كما يَجِدُ أَحَدُكُمْ من مَسِّ القَرْصَةِ».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের কাউকে একবার চিমটি কাটায় যতোটুকু ব্যথা পাও শহীদ তার শাহাদাতের সময় ততোটুকুই কষ্ট পায়।”

হাসান এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন। - এটি দারিমী বর্ণনা করেছেন

ব্যাখ্যা

হাদীসের অর্থ: মানুষ যখন আল্লাহর রাস্তায় শহীদ হয় তখন সে শাহাদাতের সময় এতোটুকু ব্যথা অনুভব করে যতোটুকু ব্যথা কাউকে পিপীলিকা কামড় দিলে অনুভব করে। দারিমীর বর্ণনায় এসেছে, “যতোটুকু ব্যথা কাউকে একবার চিমটি কাটায় পায়।” অর্থাৎ শহীদ মৃত্যুর যন্ত্রতা ও ভয়াবহতা অনুভব করে না, যা অন্যান্য মানুষ পেয়ে থাকে। বরং তারা বেশির থেকে বেশি আমাদেরকে পিপীলিকা কামড় দিলে যতোটুকু ব্যথা পাই শহীদরা মৃত্যুর সময় ততোটুকু ব্যথেই পায়। তাদের মৃত্যু এতো দ্রুতগতিতে হয় যে, তারা এ ব্যথাটুকুও অনুভব করতে পারে না। এটি মূলত শহীদগণের প্রতি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। সে যেহেতু তার জীবনকে আল্লাহর রাস্তায় পেশ করে দেয়, ফলে আল্লাহও তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন।

অনুবাদ প্রদর্শন

18 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
SW Kiswahili সুওয়াহিলি