1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস যে ব্যক্তি ইলম শেখার উদ্দেশ্যে বের হলো, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায়।

عن أنس رضي الله عنه مرفوعاً: «من خَرج في طلب العلم فهو في سَبِيلِ الله حتى يرجع».

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি ইলম শেখার উদ্দেশ্যে বের হলো, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায়।”

হাসান এটি তিরমিযী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

হাদীসটির অর্থ: যে ব্যক্তি তার ঘর বা শহর থেকে শর‘ঈ ইলমের অনুসন্ধানে বের হবে, সে বাড়িতে তার পরিবারের নিকট ফিরে না আসা পর্যন্ত যেন আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হলো। কারণ, দীনকে জীবিত করা, শয়তানকে অপদস্থ করা এবং প্রবৃত্তিকে কষ্ট দেয়ার ক্ষেত্রে সে একজন মুজাহিদের মতো।

হাদীসের শিক্ষা

  1. ইলম তলব করা আল্লাহর রাস্তায় জিহাদ করা।
  2. তালেবে ইলমের জন্য যুদ্ধের ময়দানে জিহাদকারী মুজাহিদের সমতুল সাওয়াব রয়েছে। কারণ, তারা উভয়ই আল্লাহর দীনকে শক্তিশালী করা এবং যা শরী‘আত না তা প্রতিহত করার কাজে নিয়োজিত।
  3. এতে বলা হয়েছে, যে ইলম শেখার উদ্দেশ্যে বের হয়, তার যাওয়া ও আশার প্রতি কদমে সাওয়াব লিপিবদ্ধ হয় যতক্ষণ সে তার পরিবারের কাছে ফিরে না আসে।

অনুবাদ প্রদর্শন

28 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি