1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন: প্রতি মাসে তিন দিন করে সওম পালন করা এবং দু‘রাক‘আত সালাতুয-যুহা(​চাশতের নামাজ) এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلاَثٍ: صِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَكْعَتَيِ الضُّحَى، وَأَنْ أُوتِرَ قَبْلَ أَنْ أَنَامَ.

আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত; তিনি বলেন,
আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন: প্রতি মাসে তিন দিন করে সওম পালন করা এবং দু‘রাক‘আত সালাতুয-যুহা(​চাশতের নামাজ) এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 1981

ব্যাখ্যা

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, তাঁর প্রিয় সঙ্গী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে উপদেশ দেন এবং তাঁকে তিনটি অসিয়ত করেন:
প্রথমটি: প্রতি মাসে তিন দিন সিয়াম রাখা।
দ্বিতীয়: প্রতিদিন দুই রাকাত দুহার সালাত​(চাশতের নামাজ)।
তৃতীয়: ঘুমের আগে বিতর সালাত । এটি তার জন্য যে রাতের শেষভাগে জেগে না উঠার ভয় করেন।

হাদীসের শিক্ষা

  1. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি অসিয়তের ভিন্নতা: এটি তাঁর সাহাবীদের অবস্থা এবং তাদের প্রত্যেকে কীসের জন্য উপযুক্ত সে সম্পর্কে তাঁর জ্ঞানের উপর ভিত্তি করে। শক্তিশালী জিহাদের জন্য উপযুক্ত,আবেদের জন্য ইবাদত উপযুক্ত এবং আলিমের জন্য ইলম উপযুক্ত ইত্যাদি।
  2. ইবনু হাজার আসকালানী তার বক্তব্যে বলেছেন: প্রতি মাসে তিন দিন সিয়াম রাখা, যার অর্থ আল বীজের দিনগুলো মনে হয়; এগুলো হলোঃ হিজরী মাসের তেরো, চৌদ্দ ও পনেরো তারিখ।
  3. ইবনু হাজার আসকালানী বলেন: এতে ঘুমের পূর্বে বিতর পড়ার গুরুত্বকে নির্দেশ করে। এটি তার জন্য প্রযোজ্য যে জাগ্রত হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী নয়।
  4. এই তিনটি আমলের গুরুত্ব: কারণ, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর অনেক সাহাবীকে এই অসিয়ত করেছেন।
  5. ইবনু দাকীক আল-ঈদ তার বক্তব্যে বলেছেন: (দুহার দুই রাকাত): সম্ভবত তিনি সবচেয়ে কম সংখ্যা উল্লেখ করেছেন, যার দ্বারা দোহার সালাত সম্পন্ন হয়। এটি দুহার সালাত মুস্তাহাব হওয়ার প্রমাণ এবং তার সর্বনিম্ন দুই রাকাত।
  6. দুহা সালাতের সময়: সূর্যোদয়ের পর প্রায় এক ঘন্টার এক চতুর্থাংশ(15মিনিট ) থেকে শুরু হয় এবং এর সময় দুপুরের আনুমানিক দশ মিনিট আগে পর্যন্ত প্রসারিত হয়। এর রাকাত সংখ্যা: সর্বনিম্ন দুই রাকাত, তবে সর্বাধিক রাকাত সম্পর্কে মতভেদ রয়েছে; কেউ বলেছেন: আট রাকাত এবং কেউ বলেছেন: তার অধিক রাকাতের কোন সীমা নেই।
  7. বিতরের সময়: এশার সালাতের পর থেকে ফজর উদয় পর্যন্ত এবং তার সর্বনিম্ন এক রাকাত ও সর্বোচ্চ এগার রাকাত।

অনুবাদ প্রদর্শন

51 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية