1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবে সূরা আত-তূর পড়তে শুনেছি।

عن جُبَيْرُ بْنُ مُطْعِم رضي الله عنه قال: «سمعت النبي صلى الله عليه وسلم يقرأ في المغرب بِالطُّور».

জুবাইর ইবন মুতইম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবে সূরা আত-তূর পড়তে শুনেছি।”

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে দীর্ঘ, মাগরিবের সালাতে ছোট ও পাঁচ ওয়াক্তের অন্যান্য সালাতে মধ্যম কিরাত তিলাওয়াত করতেন। কিন্তু তিনি কখনও কখনও বৈধতা বর্ণনা করার জন্যে ও অন্য কোন কারণে সাধারণ নিয়ম ত্যাগ করতেন। যেমন এ হাদীসে এসেছে, তিনি মাগরিবের সালাতে সূরা আত-তূর পড়েছেন, যদিও এটি বড় সূরার অন্তর্ভুক্ত।

অনুবাদ প্রদর্শন

16 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ