1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমল দ্বারা মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন: “আল্লাহর তাকওয়া ও উত্তম চরিত্রের কারণে

عن أبي هريرة رضي الله عنه قال:
سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ، فَقَالَ: «تَقْوَى اللهِ وَحُسْنُ الْخُلُقِ»، وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ فَقَالَ: «الْفَمُ وَالْفَرْجُ».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমল দ্বারা মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন: “আল্লাহর তাকওয়া ও উত্তম চরিত্রের কারণে।” জিজ্ঞাসা করা হল, কোন কাজের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? তিনি বললেন: “মুখ ও লজ্জাস্থানের কারণে।”

হাসান সহীহ এটি তিরমিযী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন। সুনানে তিরমিযী - 2004

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, যেসব কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে তন্মধ্যে সর্বাধিক বড় দুটি কারণ হলো:
আল্লাহর তাকওয়া অবলম্বন ও উত্তম চরিত্র।
আল্লাহর তাকওয়া তোমাকে এবং আল্লাহর আযাবের মধ্যে প্রতিরক্ষা সৃষ্টি করবে। আর তা অর্জিত হবে তাঁর আদেশ পালনের মাধ্যমে এবং তাঁর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মাধ্যমে।
আর উত্তম চরিত্র: তা অর্জিত হবে হাস্যোজ্জ্বল চেহারা, অন্যের উপকার সাধন এবং কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার মাধ্যমে।
অন্যদিকে জাহান্নামে যাওয়ার কারণসমূহের মধ্যে সর্বাধিক বড় দুটি কারণ হলো:
মুখ ও লজ্জাস্থান
মুখের গুনাহসমূহের অন্যতম হলো: মিথ্যা, গীবত, চোগলখোরি, ইত্যাদি।
লজ্জাস্থানের গুনাহসমূহ হলো: যিনা, সমকামিতা ইত্যাদি।

হাদীসের শিক্ষা

  1. জান্নাতে যাওয়ার কিছু কারণ আল্লাহ সাথে জড়িত, যেমন তাঁর তাকওয়া অবলম্বন করা। আবার কিছু কারণ মানুষের সাথে সম্পৃক্ত, যেমন উত্তম চরিত্র।
  2. ব্যক্তির জন্য জিহ্বার বিপদ মারাত্মক। আর এটি জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ।
  3. মানুষের জন্য প্রবৃত্তি ও অশ্লীল কাজের ভয়াবহতা মারাত্মক। আর এটি অধিকাংশ জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ।

অনুবাদ প্রদর্শন

68 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
FF Fulfulde ফুলানি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
EL Ελληνικά اليونانية
AK Akan الأكانية
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
LN Lingala اللينجالا
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
RN Kirundi الكيروندي
YAO Yao الياو
KMR Kurmancî الكرمنجية