1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস আল্লাহর আযাব থেকে অধিক মুক্তিদানকারী আল্লাহর যিকিরের মতো অধিক কার্যকর আর কোনো আমল আদম সন্তান করে নি।

عن معاذ بن جبل رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «مَا عَمِلَ ابْنُ آدَمَ عَمَلًا أَنْجَى لَهُ مِنْ عَذَابِ اللَّهِ مِنْ ذِكْرِ اللَّهِ».

মু‘আয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “আল্লাহর আযাব থেকে অধিক মুক্তিদানকারী আল্লাহর যিকিরের মতো অধিক কার্যকর কোনো আমল আদম সন্তান করে নি।”

সহীহ লিগাইরিহী এটি ইবন আবী শাইবাহ বর্ণনা করেছেন। - এটি তাবরানী বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন। - এটি মালেক বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

যে সব কারণে জান্নাত লাভ হয় এবং জাহান্নাম থেকে বাঁচা যায়, মুমিনদের জন্য আল্লাহ তা‘আলা সে সব কারণগুলো সহজ করে দিয়েছেন। এ সব কারণসমূহের একটি অন্যতম কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার যিকির। হাদীসটি যিকিরের ফযীলত প্রমাণ করে। এটি দুনিয়া ও আখিরাতের বিপদ থেকে মুক্তি লাভের অন্যতম কারণসমূহের একটি। আর তা জাহান্নাম থেকে মুক্তিরও কারণ। এ ফযীলতটিকে যিকিরের ফযীলতসমূহ থেকে মহান ফযীলত বলে বিবেচনা করা হয়।

অনুবাদ প্রদর্শন

17 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা