1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “যে সমস্ত লোক কোন দরবারে বসেছে অথচ তারা আল্লাহ তা’আলার যিকর করেনি এবং তাদের নবীর প্রতি দরূদও পড়েনি, তারা বিপদগ্রস্ত ও আশাহত হবে। আল্লাহ তা’আলা চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারেন কিংবা মাফও করতে পারেন”।

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ وَلَمْ يُصَلُّوا عَلَى نَبِيِّهِمْ إِلاَّ كَانَ عَلَيْهِمْ تِرَةً، فَإِنْ شَاءَ عَذَّبَهُمْ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُمْ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যে সমস্ত লোক কোন দরবারে বসেছে অথচ তারা আল্লাহ তা’আলার যিকর করেনি এবং তাদের নবীর প্রতি দরূদও পড়েনি, তারা বিপদগ্রস্ত ও আশাহত হবে। আল্লাহ তা’আলা চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারেন কিংবা মাফও করতে পারেন”।

সহীহ এটি আবূ দাঊদ, তিরমিযী ও নাসাঈ তার সুনানুল কুবরায় বর্ণন করেছেন। সুনানে তিরমিযী - 3380

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যিকিরকে অবহেলা করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। কোন মানুষ কোন সমাবেশে বসেনি, সেখানে আল্লাহর যিকির করেনি এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ প্রেরণ করেনি, যা কিয়ামতের দিন তাদের অনুশোচনা, অনুতাপ, ক্ষতি ও ব্যর্থতার কারণ হবে না। তিনি ইচ্ছা করলে তার পূর্ববর্তী পাপ এবং ভবিষ্যতের ত্রুটি-বিচ্যুতির জন্য শাস্তি দেবেন এবং ইচ্ছা করলে তাঁর অনুগ্রহ ও করুণায় তাকে ক্ষমা করবেন।

হাদীসের শিক্ষা

  1. যিকিরের প্রতি উৎসাহিত করা এবং এর ফজিলত।
  2. যেসব মজলিসে আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর কথা আলোচনা করা হয় তার ফজিলত এবং যেসব মজলিসে এমন কিছু নেই, সেগুলো কিয়ামতের দিন তাদের জন্য অনিষ্টের মজলিস হবে।
  3. আল্লাহর যিকিরে অবহেলা করার বিরুদ্ধে সতর্কীকরণ সম্পর্কে যা উল্লেখ করা হয়েছে তা কেবল মজলিসের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মধ্যে অন্যান্য বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। আন-নওয়াবী বলেন: যে ব্যক্তি কোন স্থানে বসল এবং সেখানে আল্লাহর যিকির না করে তা ত্যাগ করল, তার জন্য এটি মাকরুহ।
  4. কিয়ামতের দিন তাদের যে আফসোস হবে: হয়তো সেটি আল্লাহর আনুগত্যে সময় থেকে উপকৃত না হওয়ার কারণে সাওয়াব ও বিনিময় থেকে বঞ্জিত হওয়ার মাধ্যমে, অথবা আল্লাহর নাফরমানিতে সময় ব্যয় করার শাস্তি ও পাপের ফলে।
  5. এই সতর্কীকরণ: যদি এই অবহেলা জায়েজ বিষয়ে হয়, অতএব হারাম মজলিসের কী হবে যেখানে গীবত, পরচর্চা এবং অন্যান্য বিষয় থাকে?!

অনুবাদ প্রদর্শন

45 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
NE नेपाली নেপালি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية