1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস “আল্লাহর নামে আপনাকে ঝাড়-ফুঁক করছি- সে সব জিনিস হতে, যা আপনাকে কষ্ট দেয়, সব আত্মার খারাবী অথবা হিংসুকের কুদৃষ্টি হতে আল্লাহ আপনাকে মুক্তি দিন, আল্লাহর নামে আপনাকে ঝাড়-ফুঁক করছি”।

عَنْ أَبِي سَعِيدٍ رَضيَ اللهُ عنه:
أَنَّ جِبْرِيلَ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا مُحَمَّدُ اشْتَكَيْتَ؟ فَقَالَ: «نَعَمْ» قَالَ: «بِاسْمِ اللهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ بِاسْمِ اللهِ أَرْقِيكَ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ সাঈদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত,
জিবরীল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করে বললেন, হে মুহাম্মাদ। আপনি কি অসুস্থতা বোধ করছেন? তিনি বললেন, “হ্যাঁ”। তিনি (জিবরীল) বললেনঃ “আল্লাহর নামে আপনাকে ঝাড়-ফুঁক করছি- সে সব জিনিস হতে, যা আপনাকে কষ্ট দেয়, সব আত্মার খারাবী অথবা হিংসুকের কুদৃষ্টি হতে আল্লাহ আপনাকে মুক্তি দিন, আল্লাহর নামে আপনাকে ঝাড়-ফুঁক করছি”।

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 2186

ব্যাখ্যা

ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসে জিজ্ঞাসা করলেন: হে মোহাম্মদ, তুমি কি অসুস্থ? তিনি বললেন: হ্যাঁ। জিব্রাইল নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে তার নিম্নের কথা দ্বারা ঝাড়ফুঁক করলেন: «باسم الله» আল্লাহর নামে তার সাহায্য প্রার্থনা করে, «أرقيك» আমি তোমাকে ঝাড়ফুক করটি আমি তোমাকে আশ্রয়ে দিচ্ছি «من كل شيء يؤذيك» ছোট বা বড় সব কষ্টদায়ক বস্তু হতে «من شر كل نفس» "প্রত্যেক আত্মার অনিষ্ট থেকে", «أو عين حاسد» "অথবা ঈর্ষান্বিত ব্যক্তির দৃষ্টি থেকে" যাতে তুমি আক্রান্ত না হও। আল্লাহ «يشفيك» "তোমাকে আরোগ্য" দান করবেন এবং সমস্ত রোগ থেকে রক্ষা করবেন এবং সুরক্ষা দিবেন। «باسم الله أرقيك» "আল্লাহর নামে আমি তোমার উপর রুকিয়া করছি।" তিনি জোর দেওয়ার জন্য এটি পুনরাবৃত্তি করেছেন এবং এটি দিয়েই শুরু ও শেষ করেছেন এই ইঙ্গিত করার জন্য যে তিনি ব্যতীত আর কেউ উপকার করতে পারে না।

হাদীসের শিক্ষা

  1. অসুস্থতা সম্পর্কে সংবাদ দেয়া বৈধ। এটি অবস্থার বাস্তবতা তুলে ধরার অংশ। এটি অধৈর্যতা বা বিরক্তির প্রকাশ হিসেবে নয়।
  2. নিম্নলিখিত শর্তে রুকিয়াহ জায়েয: ১- এটি কুরআন, আল্লাহর যিকির অথবা বৈধ দোআর মাধ্যমে হওয়া উচিত। ২- এটি অবশ্যই আরবি, অথবা অন্য কোন ভাষায় হতে হবে যার অর্থ জানা আছে। ৩- রুকিয়াহর নিজের কোন প্রভাব নেই বলে বিশ্বাস করা; এটি একটি উপায় মাত্র যার কোন প্রভাব নেই আল্লাহর অনুমতি ছাড়া। ৪- এটি অবশ্যই শিরক, নিষিদ্ধ জিনিস, বিদআত অথবা এর দিকে পরিচালিত করে এমন যেকোনো কিছু থেকে মুক্ত থাকতে হবে।
  3. বদ নজরের ক্ষতির প্রমাণ এবং এটি সত্য, তাই এর থেকে সুরক্ষা চাওয়া উচিত।
  4. হাদীসে বর্ণিত যিকির দ্বারা রুকিয়াহ করা মুস্তাহাব।
  5. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মানুষের মতোই মানুষ। অন্যদের যেমন রোগ হয় তারও তেমন রোগ হয়।
  6. আল্লাহর তাঁর নবীর প্রতি যত্নশীল, তাঁর সুরক্ষার জিম্মাদার এবং তিনি তাঁর ফেরেশতাদের উপর এই দায়িত্ব পালনের ভার সমর্পনকারী।

অনুবাদ প্রদর্শন

36 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
KN ಕನ್ನಡ কন্নড়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية