1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস কুরসী দুই পায়ের স্থান আর আরশ, তার পরিমাণ নির্ধারণে কেউ সক্ষম নয়।

عن ابن عباس رضي الله عنهما موقوفًا عليه: «الكُرسِيُّ مَوْضِع القَدَمَين، والعَرْش لا يَقْدِرُ أحدٌ قَدْرَه».

ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মাওকূফ হিসেবে বর্ণিত: “কুরসী দুই পায়ের স্থান আর আরশ, তার পরিমাণ নির্ধারণে কেউ সক্ষম নয়।”

সহীহ ইবন খুযাইমাহ এটি ‘আত-তাওহীদ’ নামী কিতাবে বর্ণনা করেছেন। - এটি আব্দুল্লাহ ইবন আহমাদ “আস-সুন্নাহ” কিতাবে বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

“কুরসী দুই পায়ের স্থান” অর্থাৎ আল্লাহ তার নিজের সাথে যে কুরসীর সম্বোধন করেছেন তা হলো তার দুই পায়ের স্থান। ইবন আব্বাস কুরসীর এই যে অর্থ উল্লেখ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের নিকট এটিই প্রসিদ্ধ। আর তার থেকে এ অর্থই বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে। আর কুরসীর অর্থ ইলম বলে যে বর্ণনা তার থেকে বর্ণিত তা বিশুদ্ধভাবে সংরক্ষিত নয়। অনুরূপভাবে হাসান থেকে কুরসীর অর্থ আরশ বলে যে বর্ণনা বর্ণিত তা দূর্বল। তার থেকে বর্ণনাটি সহীহভাবে পৌঁছে নি। আর তার বাণী: «والعَرْش لا يَقْدِرُ أحدٌ قَدْرَه» “আরশের পরিমাণ নির্ধারণে কেউ সক্ষম নয়।” অর্থাৎ যে আরশের উপর আল্লাহ আসন গ্রহণ করেছেন তা মহান মাখলুক। তার দৈর্ঘ ও প্রশস্তার পরিমাণ কত তা একমাত্র আল্লাহ তা‘আলা ছাড়া কেউ জানে না।

অনুবাদ প্রদর্শন

17 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ