1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস যে ইসলামে ভালো কর্ম করবে, সে জাহিলী যুগে যা করেছে তার জন্যে তাকে পাকড়াও করা হবে না। আর যে ইসলামে অন্যায় কাজ করবে, তাকে প্রথম ও শেষের (অপরাধের) জন্যে পাকড়াও করা হবে।”

عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:
قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا فِي الْجَاهِلِيَّةِ؟ قَالَ: «مَنْ أَحْسَنَ فِي الْإِسْلَامِ لَمْ يُؤَاخَذْ بِمَا عَمِلَ فِي الْجَاهِلِيَّةِ، وَمَنْ أَسَاءَ فِي الْإِسْلَامِ أُخِذَ بِالْأَوَّلِ وَالْآخِرِ».

আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন:
একজন লোক বললেন: হে আল্লাহর রাসূল! আমরা জাহিলী যুগে যা করেছি তার জন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে? তিনি বললেন: “যে ইসলামে ভালো কর্ম করবে, সে জাহিলী যুগে যা করেছে তার জন্যে তাকে পাকড়াও করা হবে না। আর যে ইসলামে অন্যায় কাজ করবে, তাকে প্রথম ও শেষের (অপরাধের) জন্যে পাকড়াও করা হবে।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 6921

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এখানে ইসলামে প্রবেশ করার ফযীলত বর্ণনা করেছেন। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে তা সুন্দরভাবে পালন করে এবং সে এক্ষেত্রে একনিষ্ঠ ও সত্যবাদী হয়ে থাকে, তাহলে তার ইসলামপূর্ব পাপের ব্যাপারে হিসেব নেওয়া হবে না। আর যে ব্যক্তি ইসলামে প্রবেশ করার পরেও মুনাফিক হয়ে অথবা দীন ত্যাগ করে মুরতাদ হওয়ার মত অন্যায় করবে, সেক্ষেত্রে তার কুফুরী ও ইসলামী জীবনের সব পাপের ব্যাপারে হিসেব নেওয়া হবে।

হাদীসের শিক্ষা

  1. সাহাবীদের ইসলামপূর্ব জাহিলী কর্মকাণ্ডের ব্যাপারে ভয় পাওয়া এবং এ ব্যাপারে গুরুত্ব প্রদান করা।
  2. এ হাদীসে ইসলামের উপরে অটল থাকার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে।
  3. হাদীসে ইসলামে প্রবেশ করার ফযীলত এবং ইসলাম পূর্বের সকল পাপকে মোচন করে দেয়, তা বর্ণনা করা হয়েছে।
  4. মুরতাদ ও মুনাফিক ব্যক্তির জাহিলী যুগে তার কৃত সকল পাপের জন্য হিসেব নেওয়া হবে। এছাড়াও ইসলামে থাকাকালীন সময়ে তার করা প্রতিটি অন্যায়ের হিসেব নেওয়া হবে।

অনুবাদ প্রদর্শন

69 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
FF Fulfulde ফুলানি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
EL Ελληνικά اليونانية
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
LN Lingala اللينجالا
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
RN Kirundi الكيروندي
YAO Yao الياو
KMR Kurmancî الكرمنجية
MS Bahasa Melayu الملايو