1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস “তোমরা ইহুদীদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামাত কায়েম হবে না, এমনকি কোন একটি পাথরের পিছনে একজন ইহুদী থাকলে, সে পাথর বলবে: হে মুসলিম, এই যে আমার পিছনে একটি ইহুদী, তাকে হত্যা কর।”

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا اليَهُودَ، حَتَّى يَقُولَ الحَجَرُ وَرَاءَهُ اليَهُودِيُّ: يَا مُسْلِمُ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ».

আবু হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেছেন যে, তিনি বলেছেন:
“তোমরা ইহুদীদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামাত কায়েম হবে না, এমনকি কোন একটি পাথরের পিছনে একজন ইহুদী থাকলে, সে পাথর বলবে: হে মুসলিম, এই যে আমার পিছনে একটি ইহুদী, তাকে হত্যা কর।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 2926

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, কোনভাবেই ততক্ষণ পর্যন্ত কিয়ামাত কায়েম হবে না, যতক্ষণ না মুসলিম ও ইহুদীরা পরষ্পরে যুদ্ধ করবে। এমনকি মুসলিমদের ভয়ে ইহুদী পাথরের পিছনে পলায়ন করবে; তখন আল্লাহ পাথরকে কথা বলার সক্ষমতা দান করবেন, তখন পাথর মুসলিমদেরকে ডেকে বলবে যে, তার পেছনে একটি ইহুদী লুকিয়ে আছে, যাতে তারা তাকে হত্যা করতে পারে।

হাদীসের শিক্ষা

  1. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেভাবে তাকে জানিয়েছেন, সেভাবে কতিপয় অদৃশ্যের সংবাদ এবং ভবিষ্যতের ঘটনার বর্ণনা দিয়েছেন, আর সেগুলো নিশ্চিতভাবে ঘটবেই।
  2. শেষ যামানায় ইহুদীদের সাথে মুসলিমদের যুদ্ধ বিগ্রহ হবে, আর এটি কিয়ামাতের আলামত।
  3. ইসলাম কিয়ামাত পর্যন্ত টিকে থাকবে এবং তা সকল দীনের উপরে বিজয়ী থাকবে।
  4. শত্রুদের বিপক্ষে আল্লাহর পক্ষ থেকে মুসলিমদেরকে সাহায্য প্রদান, যার মধ্যে শেষ যামানায় পাথরের কথা বলা অন্যতম।

অনুবাদ প্রদর্শন

68 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
FF Fulfulde ফুলানি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
EL Ελληνικά اليونانية
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
LN Lingala اللينجالا
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
RN Kirundi الكيروندي
KMR Kurmancî الكرمنجية
MS Bahasa Melayu الملايو