1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস যখন তোমাদের কারো পাত্রে মাছি পড়ে যায়, সে যেন তাকে ডুবিয়ে দেয়, অতঃপর উঠিয়ে ফেলে। কারণ, তার এক পাখায় রোগ ও অপর পাখায় আরোগ্য রয়েছে।

عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «إذا وقع الذباب في شراب أحدكم فليغمسه، ثم لينزعه؛ فإن في أحد جناحيه داء، وفي الآخر شفاء». وفي رواية: «وإنه يتقي بجناحه الذي فيه الداء».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “যখন তোমাদের কারো পাত্রে মাছি পড়ে যায়, সে যেন তাকে ডুবিয়ে দেয়, অতঃপর উঠিয়ে ফেলে। কারণ, তার এক পাখায় রোগ ও অপর পাখায় আরোগ্য রয়েছে।” অপর বর্ণনায় এসেছে, “আর সে ঐ পাখা দিয়েই আত্মরক্ষা করে যেটাতে রোগ রয়েছে।”

সহীহ এটি বুখারী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছি সম্পর্কে সংবাদ দিচ্ছেন যে, সেটি পানীয় বস্তুর ভেতর পড়লে পানি দূষিত হয় না, বরং তার দায়িত্ব হচ্ছে উভয়টা পুরোপুরি ডুবিয়ে দেওয়া। তার কারণ, তার এক পাখায় রোগ, আর সেটিই সে পানিতে প্রথম ডুবায়, আর দ্বিতীয় পাখায় আছে ঐ পাখার রোগের আরোগ্য। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও এই তথ্যের সত্যতা স্বীকার করেছে, যা মুসলিমরা জেনেছে কয়েক শতাব্দি আগে। ইসলামের নি‘আমতের ওপর আল্লাহর অনেক প্রশংসা।

অনুবাদ প্রদর্শন

17 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ