1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস যে কোনো মুসলিমের তিনটি (নাবালক) সন্তান মারা যাবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিন্তু (আল্লাহ) তাঁর কসম পূরা করার জন্যে (যা ঘটার তা ঘটবে) ।

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «لا يَمُوتُ لأحَدٍ من المسلمين ثلاثة من الوَلَد فتَمسُّه النَّار إلا تَحِلَّة القَسَم».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “যে কোনো মুসলিমের তিনটি (নাবালক) সন্তান মারা যাবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিন্তু (আল্লাহ) তাঁর কসম পূরা করার জন্য (তাদেরকে জাহান্নামের উপর দিয়ে পার করাবেন)।”

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

যার তিনটি সন্তান ছেলে হোক বা মেয়ে হোক মারা গেল এবং সে ধৈর্য ধারণ ও সাওয়াবের আশা করল এবং আল্লাহর ফায়সালা ও বিচারের ওপর সন্তুষ্ট থাকল, আল্লাহ তা‘আলা জাহান্নামের আগুনের ওপর তার দেহকে হারাম করে দেবেন। তবে এতটুকু সংঘটিত হবে যতটুকু পরিমাণ জাহান্নামে দিলে তিনি তার কসম থেকে মুক্ত হবেন। আর তা হলো তার বাণী: “তোমাদের যে কোনো ব্যক্তিই হোকনা কেন, সে অবশ্যই তাতে প্রবেশ করবে।” [সূরা মারইয়াম, আয়াত: ৭১]

অনুবাদ প্রদর্শন

18 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
TA தமிழ் তামিল