1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “বিধবা ও মিসকীন-এর জন্য (খাদ্য জোগাড়) চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদের মতো অথবা রাতে সালাত আদায়কারী ও দিনে সিয়াম পালকারীর মতো।”

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالمِسْكِينِ، كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، أَوِ القَائِمِ اللَّيْلَ الصَّائِمِ النَّهَارَ».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“বিধবা ও মিসকীন-এর জন্য (খাদ্য জোগাড়) চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদের মতো অথবা রাতে সালাত আদায়কারী ও দিনে সিয়াম পালকারীর মতো।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 5661

ব্যাখ্যা

এ হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে সাওয়াব পাওয়ার আশায় এমন বিধবা নারীর অভাব অনটন মিটাতে সাহায্য করে, যার দেখভাল করার মতো কেউ নেই এবং অভাবী মিসকীনের জন্য খাদ্য জোগাড় ও অভাব পূরণের কাজে নিয়োজিত থাকে, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো অথবা রাতে ক্লান্তিহীনভাবে তাহাজ্জুদ সালাত আদায়কারী ও দিনে অবিরত সিয়াম পালকারীর মতো সাওয়াব পাবে।

হাদীসের শিক্ষা

  1. পারস্পরিক সাহায্য-সহযোগিতা, দায়ভার গ্রহণ এবং অসহায় ও দুর্বল মানুষের অভাব পূরণের ব্যাপারে হাদীসে উৎসাহ প্রদান করা হয়েছে।
  2. সকল নেককাজই ইবাদতের অন্তর্ভুক্ত। আর বিধবা ও মিসকীন-এর জন্য (খাদ্য জোগাড়) চেষ্টা করাও ইবাদত।
  3. ইবন হুবাইরাহ রহ. বলেন: এর দ্বারা উদ্দেশ্য হলো: আল্লাহ তা‘আলা তার জন্যে সাওম পালনকারী, সালাত আদায়কারী ও আল্লাহর রাস্তায় জিহাদকারীর সাওয়াব একত্রিত করেছেন। কারণ সে বিধবার জন্যে তার স্বামীর স্থলাভিষিক্ত কাজগুলো করেছে। তাছাড়া সে মিসকীনের দায়িত্ব নিয়েছে, যে মিসকীন নিজের ব্যয়ভার বহনে অক্ষম। ফলে সে তার অতিরিক্ত খাদ্য তাদের জন্যে ব্যয় করেছে ও তাদের জন্যে দান করেছে। সুতরাং এর উপকারিতা সাওম পালনকারী, রাতে সালাত আদায়কারী এবং জিহাদকারীর সাওয়াবের অনুরূপ হবে।

অনুবাদ প্রদর্শন

59 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية