1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস كُنْتُ رَجُلًا مَذَّاءً وَكُنْتُ أَسْتَحْيِي أَنْ أَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَانِ ابْنَتِهِ فَأَمَرْتُ الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ فَسَأَلَهُ فَقَالَ: «يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ

عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ:
كُنْتُ رَجُلًا مَذَّاءً وَكُنْتُ أَسْتَحْيِي أَنْ أَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَانِ ابْنَتِهِ فَأَمَرْتُ الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ فَسَأَلَهُ فَقَالَ: «يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ». وَلِلبُخَاريِّ: فَقَالَ: «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ».

’আলী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন:
كُنْتُ رَجُلًا مَذَّاءً وَكُنْتُ أَسْتَحْيِي أَنْ أَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَانِ ابْنَتِهِ فَأَمَرْتُ الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ فَسَأَلَهُ فَقَالَ: «يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ» ‘আমার বেশি বেশি(লজ্জাস্থানে) মাযী বের হতো। আমি এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করতাম। কারণ তার কন্যা ছিল আমার স্ত্রী। তাই আমি মিকদাদ ইবনুল আসওয়াদকে (এ সম্পর্কে জানতে) বললাম। তিনি নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তখন তিনি বললেন: “এতে তার পুরুষাঙ্গ ধুয়ে ফেলবে এবং অযু করে নিবে।” বুখারীর বর্ণনায় রয়েছে: তিনি বলেন: «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ». “তুমি অযু করো এবং তোমার পুরুষাঙ্গ ধুয়ে ফেলো।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ মুসলিম - 303

ব্যাখ্যা

‘আলী রাদিয়াল্লাহু ‘আনহু সংবাদ দেন যে, তার বেশি বেশি মাযী বের হয়। -মাযী হলো সাদা পাতলা পানি, যা যৌন উত্তেজনার সময় বা সহবাসের পূর্বে যৌনাঙ্গ থেকে বের হয়-। এটি বের হলে কী করণীয়, তা তিনি জানতেন না। কিন্তু এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করতেও তিনি লজ্জাবোধ করতেন। কেননা তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু ‘আনহার স্বামী। তাই তিনি মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু ‘আনহুকে এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে বলেন। তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাবে বললেন: এতে তার পুরুষাঙ্গ ধুয়ে ফেলবে অতঃপর অযু করে নিবে।

হাদীসের শিক্ষা

  1. হাদীসে ‘আলী রাদিয়াল্লাহু ‘আনহুর ফযীলত বর্ণিত হয়েছে; এমনকি লজ্জাবোধ তাকে কারো মাধ্যমে প্রশ্ন করা থেকে বিরত রাখেনি।
  2. ফতোয়া তালাশের ক্ষেত্রে কাউকে প্রতিনিধি করা জায়েয।
  3. প্রয়োজনে নিজের লজ্জাকর কোন সংবাদ অন্য ব্যক্তি কে দেওয়া জায়েয।
  4. মাযী অপবিত্র এবং তা শরীর ও কাপড় থেকে ধৌত করা ওয়াজিব।
  5. মাযী বের হওয়া অযু ভঙ্গের কারণ।
  6. মাযীর কারণে পুরুষাঙ্গ ও অন্ডকোষ ধৌত করা ওয়াজিব, যা অন্য হাদীসে বর্ণিত হয়েছে।

অনুবাদ প্রদর্শন

59 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية