1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস “আমি দেখছি শেষ সাত রাতে তোমাদের স্বপ্নগুলো মিলে গেছে। অতএব, যে ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ সাত রাতে তা সন্ধান করে।”

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا:
أَنَّ رِجَالًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرُوا لَيْلَةَ القَدْرِ فِي المَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

ইবনু উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কতিপয় সহাবীকে স্বপ্নের মাধ্যমে রমযানের শেষের সাত রাত্রে লাইলাতুল ক্বদর দেখানো হয়। এ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “আমি দেখছি শেষ সাত রাতে তোমাদের স্বপ্নগুলো মিলে গেছে। অতএব, যে ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ সাত রাতে তা সন্ধান করে।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 2015

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কিছু সাহাবী স্বপ্নে দেখেছেন যে, রমযানের শেষ সাত রাতে কদরের রাত হবে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: আমি দেখতে পাচ্ছি যে রমজানের শেষ সাত দিনে তোমাদের স্বপ্নগুলি মিলে গেছে। সুতরাং যে ব্যক্তি এটি পাওয়ার ইচ্ছা করে এবং তা অনুসন্ধান করতে আগ্রহী, সে যেন অনেক নেক আমল করার উদ্দেশ্যে এটি অন্বেষণ ও অনুসন্ধান করার চেষ্টা করে। কারণ এটি শেষ সাতে হওয়ার সম্ভাবনা বেশি। যদি রমযান ত্রিশ দিনের হয় তবে এটি চব্বিশ তারিখের রাতে শুরু হয়। আর যদি রমযান ঊনত্রিশ দিনের হয়, তবে এটি তেইশ তারিখ থেকে শুরু হয়।

হাদীসের শিক্ষা

  1. কদরের রাতের ফযীলত এবং তা অন্বেষণ করার প্রতি উৎসাহ প্রদান।
  2. আল্লাহর প্রজ্ঞা ও করুণায় এই রাতকে গোপন রেখেছেন যাতে মানুষ ইবাদতের জন্য এটির সন্ধানে চেষ্টা করে এবং তাদের সাওয়াব বৃদ্ধি পায়।
  3. রমযানের শেষ দশে কদরের রাতটি রয়েছে এবং শেষ সাত রাতে এটি হওয়ার সম্ভাবনা বেশি।
  4. লাইলাতুল কদর রমযানের শেষ দশ রাতের একটি। এটি সেই রাত যে রাতে আল্লাহ তায়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর কুরআন নাযিল করেছেন। তিনি বরকত, সম্মান এবং নেক আমলের প্রভাব বিবেচনায় এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম করেছেন।
  5. এই রাতকে (লাইলাতুল কদর) দালের উপর সুকুন দিয়ে, নামকরণ করা হয়েছে, হয় সম্মানের জন্য, যেমন বলা হয়:فلان عظيم القدر (অমুক ব্যক্তি মহান মর্যাদার অধিকারী), তাই আজীম শব্দের সাথে লায়লা যোগ করা হল বস্তুকে তার সিফাতের সাথে যোগ করার শ্রেণীভুক্ত হবে। অর্থ সম্মানিত রাত, অর্থাৎ এটি সম্মান, মহিমা এবং মর্যাদা ইত্যাদির দিক থেকে মহান। “নিশ্চয়ই, আমরা এটিকে একটি বরকতময় রাতে অবতীর্ণ করেছি”। [আদ-দুখান: ৩], অথবা التقدير (নির্ধারণ) থেকে: তখন তার সাথে রাত যোগ করা হলে পাত্রকে তার অন্তর্ভুক্ত জিনিসের সাথে সংযোজন করার অর্থ হবে। অর্থাৎ এই রাতে বছরের ঘটনাবলী নির্ধারণ করা হয়, {এতে প্রতিটি জ্ঞানগর্ভ বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়} [আদ-দুখান: ৪]।

অনুবাদ প্রদর্শন

46 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
NE नेपाली নেপালি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية