1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস “কিয়ামতের দিন বান্দার দু’পা সরবে না, যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে; তার আয়ু সম্পর্কে, সে তা কিসে শেষ করেছে? তার ইলম (বিদ্যা) সম্পর্কে, সে অনুযায়ী কী আমল করেছে? তার মাল সম্পর্কে, কী উপায়ে তা উপার্জন করেছে এবং তা কোন্ পথে ব্যয় করেছে? আর তার দেহ সম্পর্কে, কোন কাজে সে তা নষ্ট করেছে?”

عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ القِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ، وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ، وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ».

আবূ বারযাহ আল-আসলামী রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“কিয়ামতের দিন বান্দার দু’পা সরবে না, যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে; তার আয়ু সম্পর্কে, সে তা কিসে শেষ করেছে? তার ইলম (বিদ্যা) সম্পর্কে, সে অনুযায়ী কী আমল করেছে? তার মাল সম্পর্কে, কী উপায়ে তা উপার্জন করেছে এবং তা কোন্ পথে ব্যয় করেছে? আর তার দেহ সম্পর্কে, কোন কাজে সে তা নষ্ট করেছে?”

সহীহ এটি তিরমিযী বর্ণনা করেছেন। সুনানে তিরমিযী - 2417

ব্যাখ্যা

এ হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, কিয়ামতের দিন হিসাব নিকাশ দেওয়ার প্রাক্কালে কয়েকটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা পর্যন্ত কোন মানুষ জান্নাতের দিকে বা জাহান্নামের দিকে যেতে পারবে না।
প্রথম: তার আয়ু সম্পর্কে, সে তা কিসে শেষ করেছে?
দ্বিতীয়: তার ইলম (বিদ্যা) সম্পর্কে, সে কী তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্জন করেছে? সে কী তদানুযায়ী আমল করেছে? সে কী ইলমের উপযুক্ত ব্যক্তিদের কাছে তা পৌঁছে দিয়েছে?
তৃতীয়: তার মাল সম্পর্কে, কোথা থেকে তা উপার্জন করেছে? হালাল উৎস থেকে না কি হারাম উৎস থেকে? এবং তা কোন্ পথে ব্যয় করেছে? তা কী আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করেছে, নাকি আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যয় করেছে?
চতুর্থ: তার দেহ, দেহের শক্তি, সুস্থতা এবং যৌবন সম্পর্কে, সে কিসে তা নষ্ট ও তা ব্যবহার করেছে?

হাদীসের শিক্ষা

  1. হাদীসে আল্লাহর সন্তুষ্টির কাজে জীবন ব্যয় করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে।
  2. বান্দাহর উপর আল্লাহর নি‘আমতরাজি অসংখ্য। সে যেসব নি‘আমতরাজি ভোগ করবে, সে সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং তাকে আল্লাহর সন্তুষ্টির কাজে নি‘আমতসমূহ ব্যবহার করা উচিত।

অনুবাদ প্রদর্শন

58 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية