1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার জন্য রয়েছে ধ্বংস, অতঃপর তার জন্য ধ্বংস।

عن معاوية بن حيدة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «ويل للذي يحدث فيكذب؛ ليضحك به القوم، ويل له، ثم ويل له».

মু‘আবিয়া ইবন হাইদাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ সূত্রে বর্ণিত: “যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার জন্য ধ্বংস, তারপর তার জন্য ধ্বংস।”

হাসান এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

হাদীসটিতে মিথ্যা থেকে মানুষকে কঠিনভাবে সাবধান করা হয়েছে এবং ঠাট্টা করে কিংবা লোক হাসানোর উদ্দেশ্যে যারা মিথ্যা কথা বলে তাদের ধ্বংসের হুমকি দেওয়া হয়েছে। সুতরাং এটি সবচেয়ে খারাপ কর্মের অন্তর্ভুক্ত হয়েছে আর তা নিকৃষ্ট হারামে পরিণত হয়েছে। সুতরাং মুমিনের ওপর কর্তব্য হচ্ছে এই খারাপ চরিত্র থেকে বেঁচে থাকা ও দূরে থাকা। সর্বাবস্থায় জবানকে মিথ্যা থেকে পবিত্র রাখা। তবে যে সব ক্ষেত্রে শরী‘আত অনুমতি দিয়েছে তা ছাড়া। আর যেভাবে ঠাট্টার ছলে মিথ্যা কথা বলা হারাম অনুরূপভাবে শ্রেুাতাদের জন্যও তা শোনা হরাম, যখন তারা জানবে যে তা মিথ্যা, বরং তাদের ওপর কর্তব্য হবে তা অস্বীকার করা।

অনুবাদ প্রদর্শন

17 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ