1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস “হে লোকসকল! তোমরা সালামের ব্যাপক প্রচলন করো, আহার করাও, আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো এবং লোকজন যখন ঘুমিয়ে থাকে, তখন রাতের বেলা সালাত পড়ো। শান্তিতে জান্নাতে প্রবেশ করো”।

عَنْ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ رضي الله عنه قَالَ: لَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ انْجَفَلَ النَّاسُ قِبَلَهُ، وَقِيلَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَدِمَ رَسُولُ اللَّهِ، قَدِمَ رَسُولُ اللَّهِ، ثَلَاثًا، فَجِئْتُ فِي النَّاسِ لِأَنْظُرَ، فَلَمَّا تَبَيَّنْتُ وَجْهَهُ، عَرَفْتُ أَنَّ وَجْهَهُ لَيْسَ بِوَجْهِ كَذَّابٍ، فَكَانَ أَوَّلُ شَيْءٍ سَمِعْتُهُ تَكَلَّمَ بِهِ أَنْ قَالَ:
«يَا أَيُّهَا النَّاسُ، أَفْشُوا السَّلَامَ، وَأَطْعِمُوا الطَّعَامَ، وَصِلُوا الْأَرْحَامَ، وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ، تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ».

আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (হিজরত করে মক্কা থেকে) মদীনায় এলেন তখন লোকেরা তাঁর নিকট যেতে লাগলো এবং বলাবলি করতে লাগলোঃ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এসেছেন,আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এসেছেন,(তিনবার)।আমিও লোকজনের সাথে (তাঁকে) দেখতে গেলাম। আমি তাঁর মুখমণ্ডল উত্তমরূপে দেখার পর বুঝতে পারলাম, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। সর্বপ্রথম তাঁর মুখে আমার শোনা কথা এই যে, তিনি বললেনঃ
“হে লোকসকল! তোমরা সালামের ব্যাপক প্রচলন করো, আহার করাও, আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো এবং লোকজন যখন ঘুমিয়ে থাকে, তখন রাতের বেলা সালাত পড়ো। শান্তিতে জান্নাতে প্রবেশ করো”।

সহীহ এটি তিরমিযী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন। সুনানে ইবনে মাজাহ - 3251

ব্যাখ্যা

যখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মদীনায় এলেন, লোকেরা তাঁকে দেখতে তাঁর দিকে ছুটাছুটি করা আরম্ভ করল। তখন তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন ইহুদী ছিলেন। তাকে দেখে সে জানতে পারল যে তার চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা নয়। কারণ, তার ওপর আলো, সৌন্দর্য এবং আন্তরিক ভয় প্রকাশ পাচ্ছিল। তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সর্বপ্রথম যে কথাটি শুনেছিলেন, তা হল তিনি মানুষকে এমন কাজ করার জন্য আহ্বান জানালেন যা জান্নাতে প্রবেশ করার উপায় হবে, যার মধ্যে রয়েছে:
প্রথমত: সালামের অভিবাদন ছড়িয়ে দেওয়া, প্রকাশ করা এবং যাদের আপনি চেনেন ও যাদের আপনি চেনেন না তাদের সবার মাঝে অধিক প্রচার করা।
দ্বিতীয়ত: সাদকাহ, হাদিয়া এবং আতিথেয়তার দ্বারা খাবার খাওয়ানো।
তৃতীয়ত: পিতা বা মায়ের পক্ষ থেকে যাদের সাথে আপনি রক্ত বা আত্মীয়তার সাথে সম্পর্কযুক্ত তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা।
চতুর্থত: মানুষের ঘুমন্ত অবস্থায় রাতের নফল তাহাজ্জুদ আদায় করা।

হাদীসের শিক্ষা

  1. মুসলিমদের মধ্যে সালামের অভিবাদন ছড়িয়ে দেওয়া বাঞ্ছনীয় (মুস্তাহাব), কিন্তু অমুসলিমদের সালাম দিয়ে শুরু করবে না। যদি সে কথার দ্বারা (আস-সালামু আলাইকুম) বলে সালাম জানায়। তখন তাকে কেবল: (ওয়া আলাইকুম) বলে উত্তর দেওয়া হবে।

অনুবাদ প্রদর্শন

52 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية