1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “তোমাদের মধ্যে কেউ (পূর্ণ) মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, তার সন্তান-সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে প্রিয়তম হই।”

عن أنس رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم:
«لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ».

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমাদের মধ্যে কেউ (পূর্ণ) মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, তার সন্তান-সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে প্রিয়তম হই।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 15

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, একজন মুসলিম ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পারবে না, যতক্ষণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার মাতা-পিতা, সন্তান-সন্ততি ও পৃথিবীর সকল মানুষের উপরে প্রধান্য না দিবে। আর রাসূলের প্রতি এ ভালোবাসা তাঁর আনুগত্য, তাঁকে সাহায্য করা ও তাঁর অবাধ্যতা থেকে বিরত থাকা দাবী করে।

হাদীসের শিক্ষা

  1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ফরয। আর তাঁর ভালোবাসা সকল সৃষ্টির উপরে অগ্রগণ্য হবে।
  2. পরিপূর্ণ ভালোবাসার নিদর্শন হলো: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সাহায্য করা, সুন্নতের অনুসরণ করা, জীবন ও সম্পদ এ জন্য উৎসর্গ করা।
  3. রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবী হলো তিনি যা কিছু আদেশ করেছেন সেগুলোর আনুগত্য করা, তিনি যেসব সংবাদ দিয়েছেন সেগুলোকে (অন্তর থেকে) বিশ্বাস করা ও স্বীকৃতি দেওয়া, তিনি যা কিছু থেকে নিষেধ এবং সতর্ক করেছেন সেগুলো থেকে বিরত থাকা, তাঁকেই অনুসরণ করা এবং বিদ‘আত পরিহার করা।
  4. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অধিকার সকল মানুষের থেকে সর্বাধিক মহান ও গুরুত্বপূর্ণ। কেননা, তিনিই আমাদের পথভ্রষ্টতা থেকে হিদায়েত, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের মাধ্যমে সফলতা অর্জনের কারণ।

অনুবাদ প্রদর্শন

65 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
FF Fulfulde ফুলানি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
RN Kirundi الكيروندي
KMR Kurmancî الكرمنجية
MS Bahasa Melayu الملايو