1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. দা‘ওয়াহ্ (আল্লাহর পথে আহ্বান) ও হিসবাহ (সৎকাজের আদেশ-অসৎকাজের নিষেধ)

হাদীস সর্বোত্তম সঙ্গী চারজন, সর্বোত্তম ছোট বাহিনীর সংখ্যা চারশ’, সর্বোত্তম বড় বাহিনীর সংখ্যা চার হাজার। আর বারো হাজার সৈন্য কখনো স্বল্পতার কারণে পরাজিত হবে না।

عن ابن عباس رضي الله عنهما مرفوعاً: «خير الصحابة أربعة، وخير السَّرَايَا أَرْبَعُمِائة، وخير الجيوش أربعة آلاف، ولن يُغْلَبَ اثنا عشر ألفا مِنْ قِلَّةٍ»

ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা কর্তৃক বর্ণিত, নবী বলেছেন, “সর্বোত্তম সঙ্গী হলো চারজন, সর্বোত্তম ছোট সেনাবাহিনী হলো চারশ’ জন, সর্বোত্তম বড় সেনাবাহিনী হল চার হাজার জন। আর বারো হাজার সৈন্য স্বল্পতার কারণে কখনো পরাজিত হবে না।”

সহীহ এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

অর্থ: সবচেয়ে সুন্দর সাথী চারজন। আর সবচেয়ে উত্তম সৈন্যদল চারশত জনবলে গঠিত সৈন্যদল । আর চার হাজার সৈন্যদল হলো সবচেয়ে উপকারী সৈন্যবাহিনী। আর যখন কোনো সৈন্যদলের সংখ্যা বারো হাজার হবে, অর্থাৎ বা তার চেয়ে বেশি হবে, তারা কখনোই পরাজিত হবে না। আর যদি পরাজিতও হয়, তবে তারা সংখ্যা কম হওয়ার কারণে নয়। তারা অন্য কারণে পরাজিত হবে। যেমন, দীনদারীতে ত্রুটি অথবা বেশি হওয়ার কারণে অহংকার বা গুনাহে লিপ্ত হওয়া বা আল্লাহর ইখলাস না থাকা ইত্যাদি।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
HA Hausa হাউসা