1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. দা‘ওয়াহ্ (আল্লাহর পথে আহ্বান) ও হিসবাহ (সৎকাজের আদেশ-অসৎকাজের নিষেধ)

হাদীস আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট কষ্টে ও আরামে; স্বাচ্ছন্দ্যে ও অপছন্দে এবং আমাদের উপর অন্যকে অগ্রাধিকার দিলেও (আমীরের) কথা শোনা ও মানার উপর বাই’আত করেছি

عن عُبَادَةَ بن الصَّامتِ رضي الله عنه قال:
بَايَعْنَا رسولَ اللهِ صلى الله عليه وسلم على السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْعُسْرِ وَالْيُسْرِ، وَالْمَنْشَطِ وَالْمَكْرَهِ، وعلى أَثَرَةٍ علينا، وعلى أَلَّا نُنَازِعَ الْأَمْرَ أهلَه، وعلى أَنْ نَقُولَ بِالْحَقِّ أينما كُنَّا، لا نَخَافُ في الله لَوْمَةَ لَائِمٍ.

’উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট কষ্টে ও আরামে; স্বাচ্ছন্দ্যে ও অপছন্দে এবং আমাদের উপর অন্যকে অগ্রাধিকার দিলেও (আমীরের) কথা শোনা ও মানার উপর বাই’আত করেছি। আরও বাই’আত করেছি যে, আমরা ক্ষমতাসীনদের সঙ্গে ক্ষমতা নিয়ে টানাটানি করব না। এবং যেখানেই থাকি না কেন হক্ব বলব এবং আল্লাহর ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার ভয় করব না।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ মুসলিম - 1709

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের কাছ থেকে সহজে ও কঠিনে; সচ্ছলতা ও অভাবে ক্ষমতাসীন ও শাসকদের আনুগত্য করার শপথ ও অঙ্গীকার নিয়েছেন; তাদের আদেশগুলো মন পছন্দ করুক বা অপছন্দ করুক, এমনকি যদিও শাসকগণ সাধারণ জনগণের সম্পদ অথবা পদ-পদবী অথবা অন্য কিছুর ব্যাপারে প্রজাদের উপর নিজেদেরকে প্রধান্য দেয়, তবু তাদের কথা শোনা ও সুন্দরভাবে তাদের আনুগত্য করা ওয়াজিব।আরো অঙ্গীকার নিয়েছেন যে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে না। কারণ, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করার ক্ষতি ও অনিষ্ট তাদের অন্যায় থেকে সৃষ্ট ক্ষতি ও অনিষ্ট থেকে অনেক বড় ও গুরুতর। তাদের থেকে আরো প্রতিশ্রুতি নিয়েছেন যে, তারা যেখানে থাকবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্যে হক্ব বলবে এবং কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না।

হাদীসের শিক্ষা

  1. ক্ষমতাসীনদের কথা শোনা ও আনুগত্য করার ফল হলো মুসলিমদের ঐক্য সুদৃঢ় করা ও বিছিন্নতাকে ছুড়ে ফেলা।
  2. আল্লাহর নাফরমানী ছাড়া অন্যান্য বিষয়ে ক্ষমতাসীনদের কথা শোনা এবং তাদের আনুগত্য করা সুখে ও দুঃখে; সাচ্ছন্দে ও অপছন্দে এবং এমন অগ্রাধিকার বিষয়ে যা তারা নিজেদের জন্য গ্রহণ করেন ওয়াজিব।
  3. আমরা যেখানে থাকব আল্লাহর কাজে নিন্দুকের নিন্দাকে পরোয়া না করে হক কথা বলা ওয়াজিব।

অনুবাদ প্রদর্শন

62 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية