1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস “ঈমানের সত্তরটিরও অথবা ষাটটিরও বেশি শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম হলো এ সাক্ষ্য দেয় যে, ‘আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবূদ নেই।’ আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস অপসারণ করা।

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ -أَوْ بِضْعٌ وَسِتُّونَ- شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“ঈমানের সত্তরটিরও অথবা ষাটটিরও বেশি শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম হলো এ সাক্ষ্য দেয় যে, ‘আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবূদ নেই।’ আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস অপসারণ করা। এবং লজ্জাশীলতা ঈমানের একটি শাখা।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ মুসলিম - 35

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন, ঈমানের রয়েছে কতিপয় শাখা-প্রশাখা ও বৈশিষ্ট্য। সেগুলো কর্ম , আক্বীদাহ ও কথাকে অন্তর্ভুক্ত করে।
ঈমানের সর্বোচ্চ ও সর্বোত্তম বৈশিষ্ট্য হলো: (لا إله إلا الله) ‘আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ নেই।’ এ কালিমার অর্থ জেনে বুঝে এবং এর দাবী অনুযায়ী আমল করত: উক্ত কথা বলা। এর অর্থ হলো আল্লাহই একমাত্র ইলাহ, তিনি এক ও অদ্বিতীয়, সকল ইবাদতের তিনিই একমাত্র অধিকারী, তিনি ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়।
ঈমানের সর্বনিম্ন আমল হলো রাস্তায় যেসব জিনিস মানুষকে কষ্ট দেয় তা অপসারণ করা।
অতপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। এটি এমন একটি চরিত্র যা ভালো কাজ করতে এবং খারাপ কাজ পরিহার করতে অনুপ্রেরণা যোগায়।

হাদীসের শিক্ষা

  1. ঈমানের রয়েছে অনেক স্তর। এর এক একটি স্তর অন্য স্তরের চেয়ে উত্তম।
  2. ঈমান হলো, কথা, কর্ম ও বিশ্বাসের নাম।
  3. আল্লাহর থেকে লজ্জাশীলতার দাবী হলো: তিনি যা নিষেধ করেছেন, তাতে যেন তিনি তোমাকে না দেখেন, আর তিনি যা আদেশ করেছেন, তাতে যেন তুমি অনুপস্থিত না থাকো (১)।
  4. সংখ্যার উল্লেখ সীমিত করা উদ্দেশ্য নয়; বরং ঈমানের কর্ম অসংখ্য হওয়া বুঝায়। কেননা আরবরা কোন কিছুর জন্য সংখ্যা উল্লেখ করে, কিন্তু তার দ্বারা অন্য কিছুকে বাদ দেওয়া উদ্দেশ্য করে না।

অনুবাদ প্রদর্শন

63 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
FF Fulfulde ফুলানি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية