1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস “আমি স্ত্রীলোকের হাতে হাত মিলাই না। কেননা একজন নারীকে আমার বলাটা একশত নারীকে বলার মত

عَنْ أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ رضي الله عنها أَنَّهَا قَالَتْ:
أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نِسْوَةٍ مِنَ الْأَنْصَارِ نُبَايِعُهُ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، نُبَايِعُكَ عَلَى أَلَّا نُشْرِكَ بِاللَّهِ شَيْئًا، وَلَا نَسْرِقَ، وَلَا نَزْنِيَ، وَلَا نَأْتِيَ بِبُهْتَانٍ نَفْتَرِيهِ بَيْنَ أَيْدِينَا وَأَرْجُلِنَا، وَلَا نَعْصِيَكَ فِي مَعْرُوفٍ، قَالَ: «فِيمَا اسْتَطَعْتُنَّ، وَأَطَقْتُنَّ» قَالَتْ: قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَرْحَمُ بِنَا، هَلُمَّ نُبَايِعْكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَا أُصَافِحُ النِّسَاءَ، إِنَّمَا قَوْلِي لِمِائَةِ امْرَأَةٍ كَقَوْلِي لِامْرَأَةٍ وَاحِدَةٍ، أَوْ مِثْلُ قَوْلِي لِامْرَأَةٍ وَاحِدَةٍ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

রুকাইকার মেয়ে উমাইমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন:
আমি কয়েকজন আনসারী নারীর সাথে রাসূলুয়াহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়’আত গ্রহণের জন্য উপস্থিত হই। আমরা আরয করলামঃ ইয়া রাসুলাল্লাহ! আমরা আপনার নিকট একথার উপর বায়আত করছি যে, আমরা আল্লাহ তা’আলার সাথে কাউকে শরীক করবো না, চুরি করবো না, ব্যভিচার করবো না, হাত-পায়ের মধ্যে অপবাদ রচনা করবে না, ভাল কাজে আপনার নাফরমানী করবো না। তিনি বললেনঃ “তোমরা এও বল যে, আমাদের দ্বারা যতটুকু সম্ভব”। উমায়মা বলেন, আমরা বললামঃ আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের প্রতি কত মেহেরবান। আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আসুন, আমরা আপনার হাতে বায়আত করবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “আমি স্ত্রীলোকের হাতে হাত মিলাই না। কেননা একজন নারীকে আমার বলাটা একশত নারীকে বলার মত, অথবা একজন নারীর জন্য আমার কথার মত”।

সহীহ এটি তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন। সুনানে নাসায়ী - 4181

ব্যাখ্যা

উমাইমা বিনতে রুকাইকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে কিছু আনসারী মহিলার সাথে এই মর্মে বাইয়াত করতে এসেছেন যে, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, হাত-পায়ের মধ্যে অপবাদ রচনা করবে না এবং ভালো কাজে তাঁর অবাধ্য হবে না। তাই তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: যতটা তোমরা পারবে এবং সামর্থ্য রাখবে। আমরা বললাম: আল্লাহ এবং তাঁর রাসূল আমাদের প্রতি আরও দয়ালু। আসুন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার কাছে পুরুষদের মতো হাত মেলানোর মাধ্যমে বায়আত (শপথ) করি। ফলে তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: আমি নারীদের সাথে মুসাফা (করমর্দন) করি না, কিন্তু একশ নারীর প্রতি আমার কথা ও আনুগত্যের অঙ্গীকার একজন নারীর প্রতি আমার কথার মতো।

হাদীসের শিক্ষা

  1. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নারীদের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছেন তার বয়ান।
  2. মাহরাম নয় এমন মহিলাদের সাথে হাত মেলানো হারাম।
  3. শরয়ী বিধানগুলো সাধ্য ও সামর্থ্যের উপর নির্ভর করে।

অনুবাদ প্রদর্শন

35 ভাষা
EN English ইংরেজি
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
KN ಕನ್ನಡ কন্নড়
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية