1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস “তোমরা স্ত্রীলোকদের কাছে প্রবেশ করা থেকে দূরে থাক”। এক আনসারী সাহাবী জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! দেবর সম্পর্কে আপনার অভিমত কী? তিনি বললেন, “দেবর তো মৃত্যু সমতুল্য”।

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ» فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: يَا رَسُولَ اللَّهِ، أَفَرَأَيْتَ الحَمْوَ؟ قَالَ: «الحَمْوُ المَوْتُ».

‘উকবা ইবনু ‘আমির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমরা স্ত্রীলোকদের কাছে প্রবেশ করা থেকে দূরে থাক”। এক আনসারী সাহাবী জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! দেবর সম্পর্কে আপনার অভিমত কী? তিনি বললেন, “দেবর তো মৃত্যু সমতুল্য”।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 5232

ব্যাখ্যা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনারীদের সাথে সংমিশ্রণের বিরুদ্ধে সতর্ক করেছেন এবং বলেছেন: তোমরা নারীদের কাছে এবং নারীদের তোমাদের কাছে আসা থেকে নিজেদের রক্ষা কর।
তখন এক ব্যক্তি বললেন, স্বামীর নিকট আত্মীয়ের বিষয়ে আপনার অভিমত কী, যেমন স্বামীর ভাই, তার ভাতিজা, তার চাচা, তার চাচাতো ভাই, তার বোনের ছেলে প্রভৃতি যাদেরকে তার জন্য বিয়ে করা হালাল ছিল, যদি সে বিবাহিতা না হত?
তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: তার থেকে সাবধান হও যেমন তুমি মৃত্যু থেকে সাবধান! কেননা দেবরদের নির্জন নৈকট্য ফিতনা ও দ্বীন ধ্বংসকারী। কাজেই স্বামীর পিতা ও তার সন্তান ব্যতীত তার অন্যান্য আত্মীয় পর পুরুষদের চেয়ে নিষেধাজ্ঞার বেশি দাবিদার। স্বামীর আত্মীয়ের সাথে নির্জনতা অন্য কারো সাথে নির্জনতার চেয়ে বেশী হয় এবং অন্যের চেয়ে তার কাছ থেকে মন্দের সম্ভাবনা বেশী থাকে এবং তার দ্বারা ফিতনার সুযোগ বেশী। কারণ ভাবীর কাছে দেবরের গমন এবং তার সাথে তার নির্জনতা আপত্তি ছাড়া সম্ভব। অধিকন্তু এটির প্রয়োজন হয় এবং তার থেকে তাকে দূরে রাখা সম্ভব নয়, যেখানে এই বিষয়ে শিথিলতার সুযোগে দেবর ভাবীর সাথে একাকী হয়; কাজেই খারাপ ও ফ্যাসাদের ক্ষেত্রে সে মৃত্যুর সাথে সাদৃশ্যপূর্ণ, পর পুরুষের বিপরীত কারণ তার থেকে সতর্কতা অবলম্বন করা হয়।

হাদীসের শিক্ষা

  1. অনৈতিক কাজের পথ বন্ধ করার স্বার্থে পর নারীদের নিকট গমন করা ও তাদের সাথে নির্জনতা নিষেধ।
  2. এটি স্বামীর ভাই ও তার সেই সকল আত্মীয়র সাথে প্রযোজ্য যারা নারীর মাহরাম নয় অথচ এদের সাথে নির্জনতার জন্য প্রবেশ প্রয়োজন হয়ে যায় ।
  3. অনিষ্টে পতিত হওয়ার ভয়ে সাধারণভাবে পদস্খলনের জায়গাগুলো এড়িয়ে চলা।
  4. নববী বলেছেন: ভাষা জ্ঞানসম্পন্ন লোকেরা একমত যে أحْمَاءَ (শ্বশুরবাড়ির আত্মীয়) হল মহিলার স্বামীর আত্মীয়, যেমন তার পিতা, তার চাচা, তার ভাই, তার ভাতিজা, তার চাচাতো ভাই ও এর মতো এবং أَخْتَانَ (শালী) হল পুরুষের স্ত্রীর আত্মীয় আর أصْهارَ (শ্বশুরবাড়ির আত্মীয়) হল উভয় প্রকারের আত্মীয়।
  5. তিনি শ্বশুরবাড়ির আত্মীয়কে (الحَمْوَ) মৃত্যুর সাথে উপমা দিয়েছেন। ইবনু হাজার বলেন, আরবরা অপছন্দীয় বিষয়কে মৃত্যু বলে বর্ণনা করেন। উপমায় বিবেচ্য বিষয় হল এটি দ্বীনের মৃত্যু যদি পাপ সংঘটিত হয়। এটি (নারীর সাথে) নির্জনতা গ্রহণকারীর মৃত্যু যদি পাপ সংঘটিত ও রজম (পাথর ছুড়ে মারা) ওয়াজিব হয়। আর স্বামী যদি আত্মমর্যাদা বোধে স্ত্রীকে তালাক দেয়, তাহলে স্বামীর থেকে বিচ্ছেদ হওয়ার কারণে নারীর ধ্বংস।

অনুবাদ প্রদর্শন

51 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية