1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস ঐ কথাটি সত্য যা জিন শয়তান (ঊর্ধ্বজগৎ হতে) ত্বরিত শুনে নেয়। অতঃপর মোরগের করকরানোর মতো শব্দ করে তার বন্ধুর কানে পৌঁছিয়ে দেয়। এরপর সে একশর অধিক মিথ্যা কথা তার সাথে মিলিয়ে দেয়।”

عن عائشة رضي الله عنها قالت:
سَأَلَ أُنَاسٌ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْكُهَّانِ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسُوا بِشَيْءٍ» قَالُوا: يَا رَسُولَ اللهِ، فَإِنَّهُمْ يُحَدِّثُونَ أَحْيَانًا بِالشَّيْءِ يَكُونُ حَقًّا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ الْكَلِمَةُ مِنَ الْحَقِّ يَخْطَفُهَا الْجِنِّيُّ فَيَقُرُّهَا فِي أُذُنِ وَلِيِّهِ قَرَّ الدَّجَاجَةِ، فَيَخْلِطُونَ فِيهَا أَكْثَرَ مِنْ مِائَةِ كَذْبَةٍ».

‘আয়িশাহ রাদিয়াল্লাহু ‘আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন:
কতিপয় লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে গনক-জ্যোতিষীদের সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন: “তারা কিছুই নয়।” তারা বলল: হে আল্লাহর রাসূল! তারা কোন কোন সময় এমন কথা বলে, যা সত্য ও সঠিক হয়ে থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: “ঐ কথাটি সত্য যা জিন শয়তান (ঊর্ধ্বজগৎ হতে) ত্বরিত শুনে নেয়। অতঃপর মোরগের করকরানোর মতো শব্দ করে তার বন্ধুর কানে পৌঁছিয়ে দেয়। এরপর সে একশর অধিক মিথ্যা কথা তার সাথে মিলিয়ে দেয়।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 6213

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে সেসব লোকদের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, যারা ভবিষ্যতের গায়েব সম্পর্কে (জ্যোতিষী) সংবাদ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন: তোমরা তাদের কথাকে পরোয়া করবে না, তাদের কথা গ্রহণ করবে না এবং তাদেরকে গুরুত্ব দিবে না।
সাহাবীগণ বললেন: হে আল্লাহর রাসূল! তাদের কোন কোন কথা কখনো কখনো সত্য ও সঠিক হয়ে থাকে। যেমন তারা অমুক মাসে অমুক দিনে সংঘটিত হবে বলে কোন কোন গায়েবের সংবাদ দিয়ে থাকে, যা তাদের সংবাদ অনুযায়ী বাস্তবে সংঘটিত হয়ে থাকে।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: জিনরা ঊর্ধ্বজগতে ওৎ পেতে ত্বরিত কোন কোন সংবাদ শুনে নেয়। ফলে তারা তাদের গণক বন্ধুদের সেসব শোনা সংবাদ পৌঁছে দেয়। অতপর গণকরা শয়তানের আকাশ থেকে শোনা কথার সাথে তাদের নিজেদের পক্ষ থেকে শত শত মিথ্যা মিলিয়ে মানুষের কাছে প্রকাশ করে।

হাদীসের শিক্ষা

  1. গণকের কথা বিশ্বাস করা থেকে নিষেধ করা হয়েছে। আর তারা যা বলে তা মিথ্যা ও বানোয়াট। যদিও মাঝে মধ্যে দু‘ একটি সত্য কথা বলে থাকে।
  2. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আসমানকে শয়তানদের থেকে সংরক্ষণ করা হয়েছে, যাতে তারা অহীর বা অন্য কোন সংবাদ শুনতে না পারে। কিন্তু কেউ চুরি করে শুনতে চাইলে অগ্নিশিখা তার পশ্চাদ্ধাবন করে।
  3. জিনেরা কতক মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করে।

অনুবাদ প্রদর্শন

63 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
FF Fulfulde ফুলানি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية