1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “যখন আমাকে মি‘রাজে নিয়ে যাওয়া হলো, সে সময় এমন ধরনের কিছু মানুষের নিকট দিয়ে অতিক্রম করলাম, যাদের নখ ছিল তামার, তা দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল খামচে ক্ষত-বিক্ষত করছিল

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضيَ اللهُ عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ بها وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ، فَقُلْتُ: مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ، قَالَ: هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ، وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যখন আমাকে মি‘রাজে নিয়ে যাওয়া হলো, সে সময় এমন ধরনের কিছু মানুষের নিকট দিয়ে অতিক্রম করলাম, যাদের নখ ছিল তামার, তা দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল খামচে ক্ষত-বিক্ষত করছিল। আমি, প্রশ্ন করলাম, ওরা কারা? হে জিবরীল! তিনি বললেন, ওরা সেই লোক, যারা মানুষের মাংস ভক্ষণ করত ও তাদের সম্ভ্রম লুটে বেড়াত”।

হাসান আবু দাউদ এটি বর্ণনা করেছেন সুনানে আবু দাঊদ - 4878

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইসরা ও মি'রাজের রাতে যখন তাঁকে আসমানে তুলে নেওয়া হয়, তখন তিনি তামার নখ বিশিষ্ট কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যা দিয়ে তারা তাদের মুখমন্ডল ও বুক ক্ষতিবিক্ষত এবং জখম করছিল। ফলে তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন: এই লোকেরা এমন কী করেছে যার জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন: এরা সেইসব লোক যারা মানুষের গীবত করে এবং তাদের সম্মান নিয়ে অন্যায়ভাবে কথা বলে।

হাদীসের শিক্ষা

  1. গীবত করার বিরুদ্ধে কঠোর সতর্কীকরণ এবং গীবতকারীকে মানুষের গোস্ত খাদকের সাথে তুলনা করা।
  2. গীবত এবং অনুরূপ অন্যান্য কর্মের মাধ্যমে মানুষের সম্মান বিনিষ্ট করা কবীরা গুনা।
  3. আত-তীবী "يخمشون" "তারা জখম করে" বাণী প্রসঙ্গে বলেছেন: তিনি বলেন: যেহেতু মুখমন্ডল ও বুক ক্ষতবিক্ষত করা বিলাপকারী নারীদের অন্যতম বৈশিষ্ট্য, তাই তিনি এটিকে তাদের শাস্তি হিসেবে নির্ধারণ করেছেন যারা মুসলিমদের গীবত ও অপবাদ দেয়, যা ইঙ্গিত করে যে এই দু’টি পুরুষদের বৈশিষ্ট্য নয়, বরং এই দু’টি সবচেয়ে কুৎসিত এবং বিকৃত অবস্থায় থাকা নারীদের বৈশিষ্ট্য।
  4. অদৃশ্য জগত এবং আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা কিছু জানিয়েছেন, তার সবকিছুতেই বিশ্বাস করা ওয়াজিব।

অনুবাদ প্রদর্শন

37 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
KN ಕನ್ನಡ কন্নড়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية