1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে জিজ্ঞেস করল, ‘ইসলামের কোন কাজটি উত্তম?’ তিনি বললেন, “খানা খাওয়াবে এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেবে।”

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا:
أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ؟ قَالَ: «تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ».

আব্দুল্লাহ ইবন ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন:
জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে জিজ্ঞেস করল, ‘ইসলামের কোন কাজটি উত্তম?’ তিনি বললেন, “খানা খাওয়াবে এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেবে।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 12

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল: ইসলামের কোন গুণগুলো সর্বোত্তম? তিনি তখন দুটি গুণের কথা উল্লেখ করলেন:
প্রথমটি হলো: গরিব-দুঃখীদের বেশি বেশি খাবার খাওয়ানো। এর মধ্যে সদকা, হাদিয়া, মেহমানদারি এবং ওয়ালিমা অন্তর্ভুক্ত। দুর্ভিক্ষ ও মূল্যবৃদ্ধির সময় খাবার খাওয়ানোর ফযীলত আরও বেশি গুরুত্বপূর্ণ।
দ্বিতীয়টি হলো: প্রত্যেক মুসলিমকে সালাম দেওয়া, সে পরিচিত হোক বা অপরিচিত হোক।

হাদীসের শিক্ষা

  1. সাহাবায়ে কেরাম দুনিয়া ও আখিরাতে উপকার দিবে এসব গুণাবলি জানার জন্য আগ্রহী ছিলেন।
  2. সালাম প্রদান ও খাবার খাওয়ানো ইসলামে সর্বোত্তম আমলগুলোর মধ্যে অন্তর্ভুক্ত; কারণ এগুলোর ফজিলত অনেক এবং মানুষের জন্য সব সময় এগুলোর প্রয়োজন রয়েছে।
  3. এ দুটি গুণে কথা ও কাজের ইহসান একত্রিত হয়, যা পূর্ণাঙ্গ ইহসান।
  4. এই গুণগুলো মুসলিমদের পারস্পরিক আচরণ সম্পর্কিত। আর বান্দার সাথে তার রবের সম্পর্কের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ গুণ রয়েছে।
  5. সালাম প্রদান শুধুমাত্র মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ। তাই অমুসলিমদেরকে প্রথমে সালাম দেওয়া যাবেনা।

অনুবাদ প্রদর্শন

58 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية