1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস “সুনির্দিষ্ট অংশের হকদারদের মীরাস পৌঁছে দাও। অতঃপর যা বাকী থাকবে তা (মৃতের) নিকটতম পুরুষের জন্য”।

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«أَلْحِقُوا الفَرَائِضَ بِأَهْلِهَا، فَمَا بَقِيَ فَلِأَوْلَى رَجُلٍ ذَكَرٍ».

ইবন ‘আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“সুনির্দিষ্ট অংশের হকদারদের মীরাস পৌঁছে দাও। অতঃপর যা বাকী থাকবে তা (মৃতের) নিকটতম পুরুষের জন্য”।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 6737

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বণ্টন অনুযায়ী মিরাসের নির্দিষ্ট অংশকে (ফারায়েজকে) তার হকদারদের শর‘ঈ ন্যায়সঙ্গত ভাবে ভাগ করে দিতে নির্দেশ দিয়েছেন। অতএব, আল্লাহর কিতাব অনুযায়ী ​নির্দিষ্ট অংশের উত্তরাধিকারীগণ দুই তৃতীয়াংশ, তৃতীয়াংশ, ষষ্ঠাংশ, অর্ধেক, চতুর্থাংশ ও অষ্টমাংশ হারে তাদের মাঝে সম্পদ বণ্টন করে দিবে। এরপর যা অবশিষ্ট থাকবে তা মৃতব্যক্তির নিকটতম পুরুষ আত্মীয়গণ পাবেন যাদেরকে "আসাবা" বলা হয়।

হাদীসের শিক্ষা

  1. হাদীসটি উত্তরাধিকার ভাগ করার একটি মূল নীতি।
  2. ফরায়েজ বণ্টন নির্দিষ্ট অংশপ্রাপ্ত উত্তরাধিকারীদের দিয়েই শুরু করা হবে।
  3. নির্দিষ্ট অংশের পর যা অবশিষ্ট থাকে তা আসাবাদের জন্য।
  4. নিকটবর্তী আত্মীয়কে অগ্রাধিকার দেওয়া হবে; অতএব দূরসম্পর্কীয় আসাবা, যেমন চাচা উত্তরাধিকার পাবেন না, যখন নিকটবর্তী আসাবা, যেমন বাবা যদি উপস্থিত থাকেন।
  5. নির্দিষ্ট অংশগুলো পুরো সম্পত্তি গ্রাস করে ফেললে, অর্থাৎ কিছুই অবশিষ্ট না থাকলে, আসাবার জন্য আর কোনো অংশ থাকবে না।

অনুবাদ প্রদর্শন

49 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
SQ Shqip আলবেনি
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
KN ಕನ್ನಡ কন্নড়
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
KMR Kurmancî الكرمنجية