1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. জীবনী ও ইতিহাস

হাদীস আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসরা (পারস্যের সম্রাট), কায়সার (রোমের সম্রাট) ও নাজাশী এবং অন্যান্য প্রভাবশালী শাসকগণের নিকট পত্র লিখেন, যাতে তিনি তাদের আল্লাহর দিকে দাওয়াত দেন

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ:
أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ إِلَى كِسْرَى، وَإِلَى قَيْصَرَ، وَإِلَى النَّجَاشِيِّ، وَإِلَى كُلِّ جَبَّارٍ يَدْعُوهُمْ إِلَى اللهِ تَعَالَى، وَلَيْسَ بِالنَّجَاشِيِّ الَّذِي صَلَّى عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত:
আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসরা (পারস্যের সম্রাট), কায়সার (রোমের সম্রাট) ও নাজাশী এবং অন্যান্য প্রভাবশালী শাসকগণের নিকট পত্র লিখেন, যাতে তিনি তাদের আল্লাহর দিকে দাওয়াত দেন। ইনি সে নাজাশী নন, যার জানাযার সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন।

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 1774

ব্যাখ্যা

আনস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মৃত্যুর পূর্বে বিশ্বের বিভিন্ন রাজাদের কাছে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন। তিনি কিসরাকে, এটি পারস্যের সকল সম্রাটের উপাধী, কাইসারকে, এটি সকল রোম সম্রাটের উপাধী এবং নাজাশিকে, এটি হাবশার সকল রাজার উপাধী, চিঠি পাঠান। তিনি অন্যান্য সব শক্তিশালী এবং নির্দয় শাসকদেরও চিঠি লিখেছেন, যারা মানুষের ওপর শাসন-শক্তি প্রয়োগ করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট করেছেন যে, যাকে চিঠি লেখা হয়েছিল, তিনি সেই নাজাশি নন, যিনি ইসলাম গ্রহণ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার উপর জানাযার সালাত পড়েছেন।

হাদীসের শিক্ষা

  1. অমুসলিমদের, তাদের রাজা ও শাসকদেরসহ, ইসলামের প্রতি আমন্ত্রণ জানানোর বিধান।
  2. কিতাব ও চিঠির উপর আমল করা বৈধ।

অনুবাদ প্রদর্শন

29 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TH ไทย থাই
AS অসমীয়া অসমীয়া
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
KN ಕನ್ನಡ কন্নড়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية