1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস উটের গলায় সুতার বা যে কোন মালা যেন অবশিষ্ট না থাকে, এ গুলো কেটে ফেলো।”

عن أبي بَشير الأنصاري رضي الله عنه:
أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، قَالَ: فَأَرْسَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَسُولًا -وَالنَّاسُ فِي مَبِيتِهِمْ-: «لَا يَبْقَيَنَّ فِي رَقَبَةِ بَعِيرٍ قِلَادَةٌ مِنْ وَتَرٍ أَوْ قِلَادَةٌ إِلَّا قُطِعَتْ».

আবূ বাশীর আল-আনসারী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত:
তিনি কোনো এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। আবূ বাশীর রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একজন দূত পাঠালেন। লোকজন তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। (দূত এ মর্মে ঘোষণা দিলেন যে,) “উটের গলায় সুতার বা যে কোন মালা যেন অবশিষ্ট না থাকে, এ গুলো কেটে ফেলো।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ মুসলিম - 2115

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে ছিলেন। লোকজন তাদের যানবাহন ও তাবুতে অবস্থিত ঘুমের জায়গায় ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নির্দেশ দিয়ে পাঠালেন যে, তারা যেন তাদের উটের গলার মালা কেটে ফেলে, যা তারা উটের গলায় ধনুকের তারের পট্টি বা অন্যান্য সাধারণ কোনো পট্টি যেমন ঘন্টা বা জুতা ইত্যাদি, ঝুলিয়ে দিতো। মানুষের চোখের ক্ষতি-বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এসব করতো। ফলে তিনি এগুলো কেটে ফেলার নির্দেশ দিলেন। কেননা এগুলো কোন ক্ষতি প্রতিহত করতে পারে না। বরং কোন উপকার বা ক্ষতি সাধন করা একমাত্র মহান আল্লাহর হাতে, যার কোন শরীক নেই।

হাদীসের শিক্ষা

  1. কারো উপকার সাধন বা ক্ষতি দূর করতে গলায় ধনুকের তারের রশি এবং মালা ঝুলানো হারাম। কেননা এ কাজ শির্ক।
  2. কেউ যদি নিছক সৌন্দর্য, পশু চালানো বা পশুকে বেঁধে রাখার জন্যে গলায় ধনুকের তারের পট্টি ব্যতীত সাধারণ মালা বা রশি বেঁধে দেয় তবে তাতে কোন অসুবিধে নেই।
  3. সাধ্য অনুযয়ী মন্দ কাজে বাধা প্রদান করা ওয়াজিব।
  4. অন্তরকে একমাত্র এক আল্লাহর সাথে সম্পৃক্ত করা ওয়াজিব, তিনি একক তার কোন শরীক নেই।

অনুবাদ প্রদর্শন

63 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
FF Fulfulde ফুলানি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية