1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস “যে ব্যক্তি কবচ-তাবীয লটকালো, সে শিরক করল।”

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ رضي الله عنه:
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ، فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا؟ قَالَ: «إِنَّ عَلَيْهِ تَمِيمَةً»، فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا، فَبَايَعَهُ، وَقَالَ: «مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ».

‘উকবা ইবন ‘আমের আল জুহানী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট (বাইআত করার উদ্দেশ্যে) (১০ জনের) একটি দল উপস্থিত হলেন। তিনি নয়জনের নিকট থেকে বাইয়াত নিলেন। আর মাত্র একজন লোকের নিকট হতে বাইআত নিলেন না। সকলে বললেন: ’হে আল্লাহর রাসূল! আপনি নয় জনের বাইআত গ্রহণ করলেন; কিন্তু এর করলেন না কেন?’ উত্তরে তিনি বললেন: “ওর দেহে কবচ-তাবীয রয়েছে তাই।” অতঃপর সে নিজ হাতে তা ছিঁড়ে ফেলল। সুতরাং তার নিকট থেকেও বাইআত নিলেন এবং বললেন: “যে ব্যক্তি কবচ-তাবীয লটকালো, সে শিরক করল।”

হাসান এটি আহমাদ বর্ণনা করেছেন। মুসনাদে আহমাদ - 17422

ব্যাখ্যা

একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এলেন। তাদের সংখ্যা ছিল দশ জন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে নয় জনের সাথে ইসলাম ও অনুসরণের উপর বাইয়াত (শপথ) নিলেন, কিন্তু দশম ব্যক্তির সাথে বাইয়াত নিলেন না। যখন তাঁকে এর কারণ জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন: তার গলায় তাবীয রয়েছে। তাবীয হলো সেই জিনিস যা চোখের দৃষ্টি বা ক্ষতি থেকে বাঁচার জন্য পুঁতি বা অন্যান্য জিনিস দিয়ে তৈরি করা হয় এবং গলায় বা শরীরের অন্য কোনো স্থানে বেঁধে রাখা হয়। তারপর সেই ব্যক্তি তার হাত তাবীযের স্থানে নিল এবং তা কেটে ফেলে দিল। তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বাইয়াত নিলেন এবং তাবীয সম্পর্কে সতর্ক করে এর বিধান ব্যাখ্যা করে বললেন: "যে ব্যক্তি তাবীয ঝুলিয়ে রাখে, সে শির্ক করে।"

হাদীসের শিক্ষা

  1. যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর নির্ভর করে, আল্লাহ তার ইচ্ছার বিপরীতভাবে তার সাথে আচরণ করেন।
  2. তাবীয বেঁধে রাখাকে ক্ষতি বা বদনযর থেকে রক্ষার কারণ মনে করা ছোট শির্ক। তবে যদি কেউ বিশ্বাস করে যে, তাবীয নিজেই উপকার করে, তাহলে তা বড় শির্ক।

অনুবাদ প্রদর্শন

58 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية