1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আল-কুরআনুল কারীম ও কুরআন সংক্রান্ত বিবিধ বিদ্যা

হাদীস “কুরআনে পারদর্শী ব্যক্তি সম্মানিত আনুগত্যশীল দূত ফেরেশতাদের সাথে থাকবেন, আর যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং পড়তে বেধে বেধে যায় এবং এ কারণে তার উপরে কঠিন হয়ে যায়, তার জন্য দ্বিগুণ নেকী রয়েছে।”

عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ، وَهُوَ عَلَيْهِ شَاقٌّ، لَهُ أَجْرَانِ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“কুরআনে পারদর্শী ব্যক্তি সম্মানিত আনুগত্যশীল দূত ফেরেশতাদের সাথে থাকবেন, আর যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং পড়তে বেধে বেধে যায় এবং এ কারণে তার উপরে কঠিন হয়ে যায়, তার জন্য দ্বিগুণ নেকী রয়েছে।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ মুসলিম - 798

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে এবং তার মুখস্থ ভালো, তেলাওয়াতে দক্ষ ও পারদর্শী, সে আখেরাতে এমন পুরষ্কার পাবে যে, তার মর্যাদা সম্মানিত ও নেককার ফেরেশতাদের সাথে হবে এবং যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে এবং তেলাওয়াতে তোতলাতে থাকে এবং বারবার পুনরাবৃত্তি করে; তার দুর্বল স্মৃতিশক্তির কারণে, সে তবুও তিলাওয়াত ত্যাগ করে না এবং এটি তার জন্য কঠিন ও কষ্টকর হয়, তার জন্য দুটি পুরষ্কার রয়েছে: পড়ার পুরষ্কার এবং কষ্ট ও বারবার তেলাওয়াত করার পুরুষ্কার।

হাদীসের শিক্ষা

  1. সওয়াব ও প্রতিদান অর্জনের জন্য কুরআন মুখস্থ করা, তা আয়ত্ত করা এবং ঘন ঘন তেলাওয়াত করার জন্য মানুষকে উৎসাহিত করা এবং যে তা করবে তার উচ্চ মর্যাদা ব্যাখ্যা করা।
  2. কাধী আয়াধ বলেন: এর অর্থ এই নয় যে, যে তোতলায় সে দক্ষ ব্যক্তির চেয়ে বেশি পুরষ্কার পাবে, বরং যে দক্ষ সে ভালো এবং তার পুরষ্কারও বেশি। কারণ সে মালায়েকাদের সাথে থাকবে এবং তার অনেক পুরষ্কার রয়েছে এবং এই মর্যাদা অন্য কারো জন্য উল্লেখ করা হয়নি। আর এর মত যে আল্লাহর কিতাবের যত্ন নেয়নি, মুখস্থ ও আয়ত্ত করেনি এবং ঘন ঘন তেলাওয়াত ও অধ্যয়ন করে এতে দক্ষ হয়ে ওঠেনি, সে কীভাবে তার সাথে মিলিত হবে?
  3. ইবনু বায বলেন: যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে এবং তাতে দক্ষ হয় এবং ভালোভাবে তার তেলাওয়াত করে এবং ভালোভাবে তা মুখস্থ করে, সে সম্মানিত ও নেককার ফেরেশতাদের সাথে থাকবে। এর অর্থ: যদি সে কথা ও আমলে তেলাওয়াত করে, কেবল শব্দ তেলাওয়াত নয়, বরং ভালোভাবে তেলাওয়াত করে এবং তার উপর আমল করে, তাহলে সে তার শব্দ এবং অর্থ উভয় দিক পূর্ণ করল।

অনুবাদ প্রদর্শন

39 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
KN ಕನ್ನಡ কন্নড়
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية