1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস “এ বিষয়টি (দীন ইসলাম ) অবশ্যই যেখানে রাত ও দিন পৌঁছে সেখানেই পৌঁছে যাবে। এ দীনকে প্রবেশ করানো ছাড়া গ্রাম ও শহরের কোন ঘরকে আল্লাহ ছাড়বেন না।

عن تَميم الداري رضي الله عنه، قال: سمعتُ رسول الله صلى الله عليه وسلم يقول:
«‌لَيَبْلُغَنَّ ‌هَذَا الأَمْرُ مَا بَلَغَ اللَّيْلُ وَالنَّهَارُ، وَلَا يَتْرُكُ اللهُ بَيْتَ مَدَرٍ وَلَا وَبَرٍ إِلَّا أَدْخَلَهُ اللهُ هَذَا الدِّينَ، بِعِزِّ عَزِيزٍ أَوْ بِذُلِّ ذَلِيلٍ، عِزًّا يُعِزُّ اللهُ بِهِ الإِسْلَامَ، وَذُلًّا يُذِلُّ اللهُ بِهِ الكُفْرَ» وَكَانَ تَمِيمٌ الدَّارِيُّ يَقُولُ: قَدْ عَرَفْتُ ذَلِكَ فِي أَهْلِ بَيْتِي، لَقَدْ أَصَابَ مَنْ أَسْلَمَ مِنْهُمُ الْخَيْرُ وَالشَّرَفُ وَالْعِزُّ، وَلَقَدْ أَصَابَ مَنْ كَانَ مِنْهُمْ كَافِرًا الذُّلُّ وَالصَّغَارُ وَالْجِزْيَةُ.

তামীম আদ-দারী রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি:
“এ বিষয়টি (দীন ইসলাম ) অবশ্যই যেখানে রাত ও দিন পৌঁছে সেখানেই পৌঁছে যাবে। এ দীনকে প্রবেশ করানো ছাড়া গ্রাম ও শহরের কোন ঘরকে আল্লাহ ছাড়বেন না। সম্মানীকে সম্মানের সাথে অথবা অসম্মানীকে অসম্মানের সাথে এ দীনকে প্রতিটি ঘরে পৌঁছাবেন। এমন সম্মান যার দ্বারা আল্লাহ ইসলামকে সম্মানীত করবেন এবং এমন অসম্মান যার দ্বারা আল্লাহ কুফরকে অসম্মান করবেন। তামীম আদ-দারী বলতেন: এটি আমি আমার পরিবারের মধ্যে উপলব্ধি করেছি। তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা কল্যাণ, ইজ্জত ও সম্মান লাভ করেছে আর তাদের মধ্যে যারা কাফির ছিল, তারা বে ইজ্জতী, অপমান ও জিযিয়া বা করের আওতায় পড়েছে।”

সহীহ এটি আহমাদ বর্ণনা করেছেন। মুসনাদে আহমাদ - 16957

ব্যাখ্যা

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, এ দীন (ইসলাম) অচিরেই পৃথিবীর প্রতিটি অংশে পরিব্যপ্ত হয়ে যাবে। সুতরাং রাত-দিন হয়, এমন প্রতিটি স্থানেই এ দীন পৌঁছে যাবে। শহর কিংবা গ্রাম, বেদুঈনের ঝুপড়ি কিংবা মরুভুমি এমন কোন স্থান আল্লাহ বাকী রাখবেন না, যেখানে তিনি এ দীনকে প্রবেশ করাবেন না। যে ব্যক্তি এ দীন কবুল করবে এবং এর উপরে ঈমান আনবে, সে ব্যক্তি ইসলামের সম্মানে সম্মানিত হবে। আর যে তা প্রত্যাখ্যান করবে আর কুফুরী করবে, সে অপমানিত ও লাঞ্ছিত হবে।
এরপরে সাহাবী তামীম আদ-দারী রদিয়াল্লাহু আনহু বলছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সংবাদ দিয়েছেন, তা তিনি বিশেষভাবে তার বাড়ীতেই দেখতে পেয়েছেন। তাদের মধ্য হতে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা কল্যাণ, সম্মান ও ইজ্জত পেয়েছিল আর তাদের মধ্য হতে যারা কুফুরী করেছিল, তারা লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছিল আর এর সাথে আরো ছিল তাদের মাল হতে কিছুটা মুসলিমদের হাতে সমর্পণ করা (জিযিয়া হিসেবে)।

হাদীসের শিক্ষা

  1. মুসলিমদেরকে এ মর্মে সুসংবাদ দেওয়া যে, তাদের দীন অচিরেই পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়বে।
  2. ইজ্জত শুধুমাত্র ইসলাম ও মুসলিমদের জন্য এবং লাঞ্ছনা রয়েছে কুফর এবং কাফিরদের জন্য।
  3. এতে রয়েছে নবুওয়তের একটি প্রমাণ এবং নবুওয়তের নিদর্শনসমূহের একটি নিদর্শনও; যেহেতু যেমনটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন পরবর্তীতে ঘটনা ঠিক সেভাবেই ঘটেছে।

অনুবাদ প্রদর্শন

56 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية