1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “তোমাদের পূর্ববর্তী যুগে একজন লোক আঘাত পেয়েছিল, তাতে সে কাতর হয়ে পড়েছিল। এরপর সে একটি ছুরি হাতে নিল এবং তা দিয়ে সে তার হাতটি কেটে ফেলল। ফলে রক্ত আর বন্ধ হল না। শেষ পর্যন্ত সে মারা গেল। মহান আল্লাহ বললেন: আমার বান্দাটি নিজেই প্রাণ দেয়ার ব্যাপারে আমার চেয়ে অগ্রগামী ভূমিকা পালন করল (অর্থাৎ সে আত্মহত্যা করল)। কাজেই, আমি তার উপর জান্নাত হারাম করে দিলাম।”

عَن الحَسَنِ قال: حَدَّثنا جُنْدَبُ بْنُ عَبْدِ اللَّهِ رضي الله عنه، فِي هَذَا المَسْجِدِ، وَمَا نَسِينَا مُنْذُ حَدَّثَنَا، وَمَا نَخْشَى أَنْ يَكُونَ جُنْدُبٌ كَذَبَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم:
«كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ بِهِ جُرْحٌ، فَجَزِعَ، فَأَخَذَ سِكِّينًا فَحَزَّ بِهَا يَدَهُ، فَمَا رَقَأَ الدَّمُ حَتَّى مَاتَ، قَالَ اللَّهُ تَعَالَى: بَادَرَنِي عَبْدِي بِنَفْسِهِ، حَرَّمْتُ عَلَيْهِ الجَنَّةَ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

হাসান (বসরী) (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, জুনদুব ইবনু আবদুল্লাহ (রা.) বসরার এ মসজিদে আমাদের কাছে হাদীস বর্ণনা করেন। সেদিন থেকে আমরা না হাদীস ভুলেছি না আশঙ্কা করেছি যে, জুনদুব (রা.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মিথ্যা আরোপ করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমাদের পূর্ববর্তী যুগে একজন লোক আঘাত পেয়েছিল, তাতে সে কাতর হয়ে পড়েছিল। এরপর সে একটি ছুরি হাতে নিল এবং তা দিয়ে সে তার হাতটি কেটে ফেলল। ফলে রক্ত আর বন্ধ হল না। শেষ পর্যন্ত সে মারা গেল। মহান আল্লাহ বললেন: আমার বান্দাটি নিজেই প্রাণ দেয়ার ব্যাপারে আমার চেয়ে অগ্রগামী ভূমিকা পালন করল (অর্থাৎ সে আত্মহত্যা করল)। কাজেই, আমি তার উপর জান্নাত হারাম করে দিলাম।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 3463

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমাদের আগের একটি সম্প্রদায়ের মধ্যে একজন লোক ছিল, যে আঘাত পেয়েছিল এবং ব্যথা সহ্য করতে না পেরে একটি ছুরি নিয়ে তার হাত কেটে ফেলল এবং মৃত্যুকে ত্বরান্বিত করল। রক্তক্ষরণ বন্ধ হওয়ার আগেই সে মারা গেল। আল্লাহ তা'আলা বললেন: আমার বান্দাটি নিজেই প্রাণ দেয়ার ব্যাপারে আমার চেয়ে অগ্রগামী ভূমিকা পালন করল, আমি তার উপর জান্নাত হারাম করে দিলাম।

হাদীসের শিক্ষা

  1. বিপদে ধৈর্যধারণের ফযীলত এবং ব্যথা-কষ্টে অসন্তুষ্ট না হওয়া, যাতে তা আরও বড় বিপদে পরিণত না হয়।
  2. পূর্ববর্তী উম্মতদের সম্পর্কে এমন ঘটনা বর্ণনা করা যা কল্যাণকর এবং শিক্ষণীয়।
  3. ইবনে হাজার (রহ.) বলেছেন: এতে আল্লাহর অধিকার এবং সৃষ্টির প্রতি তাঁর রহমত দেখানো হয়েছে, যেহেতু তিনি তাদের উপর আত্মহত্যাকে হারাম করেছেন, কারণ জীবন আল্লাহর মালিকানাধীন।
  4. কাউকে হত্যা বা আত্মহত্যার দিকে পরিচালিত করে এমন কোন উপায় অবলম্বন করা হারাম এবং এ ব্যাপারে কঠোর সতর্কবাণী রয়েছে।
  5. ইবনে হাজার (রহ.) বলেছেন: এটি প্রমাণ করে যে সে মৃত্যুর ইচ্ছায় হাত কেটেছিল, এমন চিকিৎসার উদ্দেশ্যে নয়, যে চিকিৎসার মাধ্যমে উপকার পাওয়ার সম্ভাবনা বেশি ছিল।

অনুবাদ প্রদর্শন

44 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية