1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস “অন্ধকার রাতের টুকরোর মত ফিতনাসমূহ আসার পূর্বে নেকীর কাজ দ্রুত ক’রে ফেল।

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا».

আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“অন্ধকার রাতের টুকরোর মত ফিতনাসমূহ আসার পূর্বে নেকীর কাজ দ্রুত ক’রে ফেল। মানুষ সে সময়ে সকালে মু’মিন থাকবে এবং সন্ধ্যায় কাফের হয়ে যাবে অথবা সন্ধ্যায় মু’মিন থাকবে ও সকালে কাফের হয়ে যাবে। তখন সে তার নিজের দ্বীনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রয় করবে।”

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 118

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তিকে কোন উযর উপস্থিত হওয়া অথবা আমলে বাধাদান করে আঁধারে ঢাকা রাতের অংশের ন্যায় এমন বৃহৎ ফিতনা ও সন্দেহের পরিস্থিতি তৈরী হওয়ায় অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ার আগেই সৎ আমলের ক্ষেত্রে তাড়াহুড়া এবং বেশী বেশী করার প্রতি উৎসাহ প্রদান করেছেন। (সন্দেহের) যে পরিস্থিতিতে হক বাতিলের সাথে মিশ্রিত হয়ে যাবে, তখন মানুষের জন্যে এ দুটির মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়বে, এর মধ্যে কঠিনতম ব্যাপারটি হচ্ছে মানুষের বিপথগামী হয়ে পড়া, এমনকি কোন ব্যক্তি সকালে মুমিন থাকলেও সন্ধ্যায় সে কাফির হয়ে যাবে, আবার কেউ সন্ধ্যায় মুমিন থাকবে অথচ সকালে কাফির হয়ে যাবে এবং দুনিয়ার অস্থায়ী ধন-সম্পদের বিনিময়ে সে তার দীনকে পরিত্যাগ করেবে।

হাদীসের শিক্ষা

  1. দীনকে আঁকড়ে ধরা আবশ্যক। কোন বাধা আসার আগেই সৎ আমলের প্রতি দ্রুত অগ্রসর হওয়া।
  2. শেষ যামানায় একের পর এক পথভ্রষ্টকারী ফিতনার ধারাবাহিক আবির্ভাবের প্রতি ইশারা করা হয়েছে এবং যখনই কোন ফিতনা চলে যাবে সেখানে তার পিছে পিছে অন্য একটি ফিতনার আগমন ঘটবে।
  3. যখন কোন মানুষের দীন দূর্বল হয়ে পড়বে এবং সেখান থেকে তার অধঃপতন ঘটবে দুনিয়াবী কোন বিষয় যেমন ধন-সম্পদ অথবা অন্য কোন বস্তুর কারণে, তাহলে সেটি তার পথ-বিচ্যুতি, দীন পরিত্যাগ এবং ফিতনায় নিমজ্জিত হওয়ার কারণ হবে।
  4. এ হাদীসটিতে দলীল রয়েছে যে সৎ আমল ফিতনা থেকে নাজাতের কারণ।
  5. ফিতনা দুই প্রকার: সংশয়-সন্দেহের ফিতনা, এর চিকিৎসা হচ্ছে ইলম, এবং প্রবৃত্তির ফিতনা, যার চিকিৎসা হচ্ছে ঈমান এবং সবর।
  6. এ হাদীসে আরো ইঙ্গিত রয়েছে যে, যার আমল কমে যাবে, তার দিকে ফিতনা দ্রুত গতিতে ধাবিত হবে। আর যার আমল বেশী হবে, সে যেন তার আমলের কারণে ধোঁকায় না পতিত হয় বরং সে আরো বাড়ানোর চেষ্টা করবে।

অনুবাদ প্রদর্শন

56 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية