1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস আল্লাহর নামে মিথ্যা শপথ করা আল্লাহ ছাড়া অন্যের নামে সত্য শপথ করার চেয়ে শ্রেয়।

عن عبد الله بن مسعود رضي الله عنه قال: "لأن أحلف بالله كاذبًا أحب إليَّ من أن أحلف بغيره صادقًا".

আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নামে মিথ্যা শপথ করা আমার কাছে আল্লাহ ব্যতীত অন্যের নামে সত্য শপথ করার চেয়ে উত্তম।

সহীহ এটি ইবন আবী শাইবাহ বর্ণনা করেছেন। - এটি আব্দুর রায্যাক বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো একটি মিথ্যা বিষয়ে আল্লাহর নামে কসম খাওয়া আমার কাছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে সত্য কসম খাওয়ার চেয়ে উত্তম। তিনি আল্লাহর নামে মিথ্যা শপথ করাকে অন্য কারো নামে সত্য শপথ করার উপর প্রধান্য দিয়েছেন। কেননা এখানে আল্লাহর নামে শপথের মাধ্যমে তাওহীদের সাওয়াব পাওয়া যাবে, যদিও এখানে মিথ্যার গুনাহ রয়েছে। অন্য কারো নামে সত্য শপথ করার মধ্যে সত্যবাদীতার কল্যাণ রয়েছে। কিন্তু তাতে রয়েছে শির্কের গুনাহ। তবে তাওহীদের ছাওয়াব সত্যবাদিতার ছাওয়াবের চেয়ে বেশি। আর মিথ্যাবাদিতার গুনাহ শির্কের গুনাহর চেয়ে সহজতর।

অনুবাদ প্রদর্শন

18 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
SW Kiswahili সুওয়াহিলি