1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস আমি তোমাকে ওয়াসিয়াত করছি, তুমি প্রত্যেক সালাতের পর এ দু’আটি কখনো পরিহার করবে নাঃ اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ “আল্লাহুম্মা আঈন্নী ’আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ’ইবাদাতিকা” (অর্থঃ হে আল্লাহ! আপনার জিকির- স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ’ইবাদাতে আমাকে সাহায্য করুন)”।

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رضي الله عنه:
أَنَّ رَسُولَ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِهِ، وَقَالَ: «يَا مُعَاذُ، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ»، فَقَالَ: «أُوصِيكَ يَا مُعَاذُ لَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ تَقُولُ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ».

মু‘আয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত,
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন, “হে মু’আয! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালবাসি”, তিনি বললেন, “হে মু’আয! আমি তোমাকে ওয়াসিয়াত করছি, তুমি প্রত্যেক সালাতের পর এ দু’আটি কখনো পরিহার করবে নাঃ اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ “আল্লাহুম্মা আঈন্নী ’আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ’ইবাদাতিকা” (অর্থঃ হে আল্লাহ! আপনার জিকির- স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ’ইবাদাতে আমাকে সাহায্য করুন)”।

সহীহ এটি আবূ দাউদ, নাসাঈ ও আহমাদ বর্ণনা করেছেন। সুনানে আবু দাঊদ - 1522

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন এবং বললেনঃ আল্লাহর কসম, আমি তোমাকে ভালবাসি এবং আমি তোমাকে উপদেশ দিই হে মুআয, তুমি প্রতিটি সালাতের শেষে বলা ছাড়বে না: (اللهم أَعِنّي على ذكرك) (হে আল্লাহ, আমাকে আপনার জিকির করতে সাহায্য করুন)যা এমন প্রতিটি কথা ও কাজে যা আমাকে ইবাদতের নিকটবর্তী করবে। (وشُكْرِك) (আপনার শোকর আদায়ের জন্য সাহায্য করুন) নিয়ামত অর্জন এবং শাস্তি প্রতিহত করার ফল (কৃতজ্ঞতা) স্বরূপ। (وحُسْن عبادتك) (এবং সাহায্য করুন আপনার উত্তমরূপে ইবাদত করার জন্য) আল্লাহর জন্য ইখলাসের সাথে এবং নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মাধ্যমে।

হাদীসের শিক্ষা

  1. একজন ব্যক্তির আল্লাহর ক্ষেত্রে তার ভালবাসা সম্পর্কে সংবাদ দেওয়ার বৈধতা।
  2. প্রত্যেক ফরজ ও নফল সালাতের পর এই দুআ করা মুস্তাহাব।
  3. এই কয়েকটি শব্দের মাধ্যমে প্রার্থনায় ইহকাল ও পরকালের চাহিদাসমূহ রয়েছে।
  4. আল্লাহর ক্ষেত্রে ভালবাসার উপকারিতা হল সত্যের ক্ষেত্রের একে অপরকে উপদেশ দেওয়া, একে অপরকে নসিহত করা এবং নেকি ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করা।
  5. ত্বীবী বলেন: আল্লাহর জিকির হল বক্ষ উন্মুক্ত হওয়ার সূচনা এবং তাঁর শোকর হল নিয়ামত হাসিল করার উপায় আর উত্তমরূপে ইবাদতের উদ্দেশ্য হল, যা তাকে আল্লাহ তা‘আলা থেকে ব্যস্ত করে তা থেকে বিরত থাকা।

অনুবাদ প্রদর্শন

50 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية