1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস “যে ব্যক্তি এটা চায় যে, আল্লাহ তাকে কিয়ামত দিবসের দুঃখ-কষ্ট থেকে মুক্তি দিক সে যেন ঋণগ্রস্ত অক্ষম লোকের সহজ ব্যবস্থা করে কিংবা ঋণ মওকুফ করে দেয়”।

عَنْ أَبَي قَتَادَةَ رضي الله عنه أنَّهُ طَلَبَ غَرِيمًا لَهُ، فَتَوَارَى عَنْهُ ثُمَّ وَجَدَهُ، فَقَالَ: إِنِّي مُعْسِرٌ، فَقَالَ: آللَّهِ؟ قَالَ: آللَّهِ؟ قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ سَرَّهُ أَنْ يُنْجِيَهُ اللهُ مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ فَلْيُنَفِّسْ عَنْ مُعْسِرٍ أَوْ يَضَعْ عَنْهُ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ কাতাদাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু একবার তার কাছ থেকে ঋণ গ্রহণকারী একজনকে খোঁজ করেন। সে তার থেকে লুকিয়ে ছিল। পরে তিনি তাকে পেয়ে যান। সে বললঃ আমি অভাবগ্রস্ত। তিনি বললেনঃ আল্লাহর শপথ! সে বললঃ আল্লাহর শপথ। তিনি বললেনঃ তাহলে আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি:
“যে ব্যক্তি এটা চায় যে, আল্লাহ তাকে কিয়ামত দিবসের দুঃখ-কষ্ট থেকে মুক্তি দিক সে যেন ঋণগ্রস্ত অক্ষম লোকের সহজ ব্যবস্থা করে কিংবা ঋণ মওকুফ করে দেয়”।

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 1563

ব্যাখ্যা

আবূ কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু তার থেকে ঋণগ্রহণকারী এক ব্যক্তি যে তার থেকে আত্মগোপনে থাকতেন খোঁজ করতে ছিলেন এবং তিনি তাকে পেয়ে যান। ঋণগ্রস্ত ব্যক্তি বলল: আমি অভাবগ্রস্ত, আপনার ঋণ পরিশোধ করার মত সম্পদ আমার কাছে নেই।
আবূ কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু তার কাছে আল্লাহর নামে এই মর্মে কসম তলব করলেন যে, তার নিকট সম্পদ নেই?
সে আল্লাহর নামে কসম করল যে, তিনি যা বলছেন তাতে তিনি সত্যবাদী।
আবূ কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন:
আল্লাহ কিয়ামতের দিনের আতঙ্ক, মুসিবত ও বিভীষিকা থেকে সুরক্ষা দিবেন বিষয়টি যাকে প্রফুল্ল ও আনন্দিত করে, তার উচিত অভাবগ্রস্তকে সুযোগ দেওয়া, যেমন তাকে অবকাশ দেওয়া ও তার ঋণের তাগাদা বিলম্বিত করা, অথবা কিছু ঋণ হ্রাস করা অথবা পুরো ঋণ ক্ষমা করা।

হাদীসের শিক্ষা

  1. অভাবীকে স্বচ্ছলতা পর্যন্ত সুযোগ দান করা মুস্তাহাব, অথবা তার থেকে পুরো ঋণ কিংবা আংশিক ঋণ হ্রাস করা।
  2. যে কোনো মুমিন থেকে দুনিয়ার মুসিবত দূর করলেন আল্লাহ তার থেকে কিয়ামতের দিনের মুসিবত দূর করবেন। কর্মের মতোই ফল হয়।
  3. নীতি হল: ফরযগুলো নফলের চেয়ে উত্তম, তবে কিছু সময় নফল ফরযকে ছাড়িয়ে যায়, বস্তুত অভাবীর থেকে ঋণ মওকুফ করা নফল, তার উপর সবর করা, অপেক্ষা করা এবং তাগাদা না দেওয়া এটি হল ফরয, এখানে ফরযের চেয়ে নফল উত্তম।
  4. হাদীসটি যে অভাবী তার পক্ষের, সে অপারগ, তবে যার নিকট সম্পদ রয়েছে তার ঢিলেমি করা প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে যে, তিনি বলেছেন, "مَطْلُ الغني ظُلْم". “ধনী ব্যক্তির ঢিলেমি করা জুলম”।

অনুবাদ প্রদর্শন

51 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية