1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস “যখন তোমরা তা(চাঁদ) দেখবে তখন সিয়াম রাখবে, আবার যখন তা দেখবে তখন সিয়াম ছাড়বে। আর যদি আকাশ মেঘলা থাকে তবে সময় হিসাব করে (ত্রিশ দিন) পূর্ণ করবে”।

عَنْ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ».

ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
“যখন তোমরা তা(চাঁদ) দেখবে তখন সিয়াম রাখবে, আবার যখন তা দেখবে তখন সিয়াম ছাড়বে। আর যদি আকাশ মেঘলা থাকে তবে সময় হিসাব করে (ত্রিশ দিন) পূর্ণ করবে”।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 1900

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শুরু ও শেষের আলামত ব্যাখ্যা করেছেন এবং বলেছেন: যখন তোমরা রমজানের চাঁদ দেখতে পাও সিয়াম রাখ। যদি তোমাদের ও তার মাঝে মেঘ আড়াল হয় এবং তোমাদেরকে ঢেকে নেয়; তখন শাবান মাসের ত্রিশ দিন গণনা কর। আর যখন তোমরা শাওয়াল মাসের চাঁদ দেখবে, তখন তোমার সিয়াম ভেঙ্গে ফেলবে। যদি তোমাদের ও তার মাঝে মেঘ আড়াল হয় এবং তোমাদেরকে ঢেকে ফেলে; তখন তোমরা রমজান মাসের ত্রিশ দিন গণনা কর।

হাদীসের শিক্ষা

  1. মাসের সূচনা প্রমাণের জন্য গণনার উপর নয়, দেখার উপর নির্ভর করা।
  2. ইবনুল মুনযির ঐকমত্য বর্ণনা করেছেন যে রমজান মাস (চাঁদ) দেখা ছাড়া শুধু গণনার মাধ্যমে শুরু হলে সিয়াম ফরয হবে না।
  3. মেঘ অথবা তার মত কোনো জিনিস রমযানের চাঁদ দেখার মাঝে প্রতিবন্ধক হলে শাবানের ত্রিশ দিন পূর্ণ করা ওয়াজিব।
  4. চান্দ্র মাস ঊনত্রিশ দিন বা ত্রিশ দিন ছাড়া হয় না।
  5. মেঘ অথবা তার মত কোনো জিনিস শাওয়াল মাসের চাঁদ দেখার ক্ষেত্রে প্রতিবন্ধক হলে রমজানের ত্রিশ দিন পূর্ণ করা ওয়াজিব।
  6. যে ব্যক্তি এমন জায়গায় আছে যেখানে মুসলিমদের সিয়াম রাখার ব্যাপারে যাচাই করার জন্য কেউ নেই; বা এমন ব্যক্তি যে এটি যাচাই করতে সক্ষম নয়, তার উচিত সে যাকে বিশ্বস্ত মনে করে তার নিজের দেখায় অথবা তার বিশ্বস্ত যাকে বিশ্বস্ত মনে করে তার দেখায় নির্ভর করে এটি সংরক্ষণ ও যাচাই করা। তারপর এভাবে সিয়াম রাখবে ও সিয়াম ছাড়বে।

অনুবাদ প্রদর্শন

51 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية