1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস তোমরা এই পাপ আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা থেকে বিরত থাকো। যে কেউ এটা করে ফেলে, সে যেন আল্লাহর গোপনীয়তার সাথে নিজেকে গোপন করে এবং আল্লাহর কাছে তওবা করে, কারণ যে কেউ আমাদের কাছে তার পাপ প্রকাশ করবে, আমরা তার বিরুদ্ধে আল্লাহর কিতাব কার্যকর করব।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ بَعْدَ أَنْ رَجَمَ الْأَسْلَمِيَّ فَقَالَ:
«اجْتَنِبُوا ‌هَذِهِ ‌الْقَاذُورَةَ الَّتِي نَهَى اللَّهُ عَنْهَا فَمَنْ أَلَمَّ فَلْيَسْتَتِرْ بِسِتْرِ اللَّهِ وَلْيُتُبْ إِلَى اللَّهِ، فَإِنَّهُ مَنْ يُبْدِ لْنَا صَفْحَتَهُ نُقِمْ عَلَيْهِ كِتَابَ اللَّهِ عز وجل».

আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আসলামীকে পাথর ছুঁড়ে মারার পর দাঁড়িয়ে বললেন:
"তোমরা এই পাপ আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা থেকে বিরত থাকো। যে কেউ এটা করে ফেলে, সে যেন আল্লাহর গোপনীয়তার সাথে নিজেকে গোপন করে এবং আল্লাহর কাছে তওবা করে, কারণ যে কেউ আমাদের কাছে তার পাপ প্রকাশ করবে, আমরা তার বিরুদ্ধে আল্লাহর কিতাব কার্যকর করব।"

সহীহ এটি হাকিম ও বাইহাকী বর্ণনা করেছেন। আল-মুস্তাদরাক আলাস সহীহাইন - 7615

ব্যাখ্যা

ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মায়িয ইবন মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু আনহুকে ব্যভিচারের অপরাধে পাথর ছুঁড়ে হত্যা করার পর দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন: তোমরা এই নোংরামি এবং আল্লাহ যে জঘন্য ও কুৎসিত পাপ নিষিদ্ধ করেছেন তা এড়িয়ে চল। যে কেউ এই পাপগুলির যেকোনো একটি করবে, তার উপর দুটি কাজ ওয়াজিব হবে: প্রথমত: তার উচিত যেখানে আল্লাহ তাকে গোপন রেখেছেন সেখানে তার নিজেকে লুকিয়ে রাখা এবং তার পাপ প্রকাশ না করা। দ্বিতীয়ত: তার উচিত আল্লাহর কাছে তাওবা করার জন্য তাড়াহুড়ো করা এবং সে পাপে অটল না থাকা। যদি কারো পাপ আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, তাহলে আমরা সেই পাপের জন্য আল্লাহ তা‘আলার কিতাবে উল্লেখিত শাস্তি কার্যকর করব।

হাদীসের শিক্ষা

  1. পাপী বান্দাকে তার পাপ ঢাকতে এবং তার ও তার রবের মধ্যে অনুতপ্ত হতে উৎসাহিত করা।
  2. যদি হদ (শাস্তি যোগ্য অপরাধ) শাসকের কাছে পৌঁছায়, তাহলে শাস্তি বাস্তবায়ন করতে হবে।
  3. পাপ থেকে বিরত থাকা এবং তা থেকে তওবা করা ওয়াজিব।

অনুবাদ প্রদর্শন

58 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
RN Kirundi الكيروندي
KMR Kurmancî الكرمنجية
MS Bahasa Melayu الملايو