1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস যে ব্যক্তি আল্লাহর জন্যে মাসজিদ নির্মাণ করল, আল্লাহ তা‘আলা তার জন্যে জান্নাতে অনুরূপ তৈরি করবেন”।

عَنْ ‌مَحْمُودِ بْنِ لَبِيدٍ رضي الله عنه:
أَنَّ ‌عُثْمَانَ بْنَ عَفَّانَ أَرَادَ بِنَاءَ الْمَسْجِدِ فَكَرِهَ النَّاسُ ذَلِكَ، وَأَحَبُّوا أَنْ يَدَعَهُ عَلَى هَيْئَتِهِ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ بَنَى مَسْجِدًا لِلهِ بَنَى اللهُ لَهُ فِي الْجَنَّةِ مِثْلَهُ».

মাহমূদ বিন লাবীদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত:
‘উসমান ইবনু ‘আফ্ফান রাদিয়াল্লাহু ‘আনহু মসজিদ (মাসজিদুন নাববী) নির্মাণ করার ইচ্ছা করলেন তখন লোকেরা তা অপছন্দ করলেন এবং তারা মসজিদকে তার অবস্থাতে রেখে দিতে পছন্দ করলেন। তখন তিনি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ “যে ব্যক্তি আল্লাহর জন্যে মাসজিদ নির্মাণ করল, আল্লাহ তা‘আলা তার জন্যে জান্নাতে অনুরূপ তৈরি করবেন”।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ মুসলিম - 533

ব্যাখ্যা

‘উসমান রাদিয়াল্লাহু ‘আনহু মসজিদে নববীকে তার প্রথম অবকাঠামোর চেয়ে সুন্দর অবকাঠামোতে তৈরি করার ইচ্ছা করলেন। মানুষেরা তা অপছন্দ করলেন, কারণ তার ভেতর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তৈরি করা মসজিদের আকৃতির পরিবর্তন। মসজিদটি ইটা দিয়ে তৈরি করা ছিল এবং তার ছাদ ছিল খেজুরের ঢাল, কিন্তু উসমান তা পাথর ও প্লাস্টার দ্বারা নির্মাণ করতে চাইলেন। তখন উসমান রাদিয়াল্লাহু ‘আনহু তাদেরকে সংবাদ দিলেন, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি আল্লাহ তা‘আলার সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করল, কোনো রিয়া-দেখানো ও সুখ্যাতির জন্য নয়, আল্লাহ তাকে তার আমল অনুযায়ী উত্তম বিনিময় দান করবেন। আর এই বিনিময় হলো তার জন্যে তার অনুরূপ জান্নাতে নির্মাণ করা।

হাদীসের শিক্ষা

  1. মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা ও তার ফজিলত।
  2. মসজিদ সম্প্রসারণ ও নবায়ন করা মসজিদ নির্মাণ করার ফজিলতের অন্তর্ভুক্ত।
  3. সকল আমলে আল্লাহ তা‘আলার ইখলাসের গুরুত্ব।

অনুবাদ প্রদর্শন

61 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية