1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস এরা এমন সম্প্রদায় যে, এদের মধ্যে কোন সৎ বান্দা অথবা বলেছেন কোন সৎ লোক মারা গেলে তার কবরের উপর তারা মসজিদ নির্মাণ করত।

عَنْ عَائِشَةَ أُمِّ المؤمنين رضي الله عنها:
أَنَّ أُمَّ سَلَمَةَ ذَكَرَتْ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَنِيسَةً رَأَتْهَا بِأَرْضِ الْحَبَشَةِ، يُقَالُ لَهَا مَارِيَةُ، فَذَكَرَتْ لَهُ مَا رَأَتْ فِيهَا مِنَ الصُّوَرِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُولَئِكَ قَوْمٌ إِذَا مَاتَ فِيهِمُ الْعَبْدُ الصَّالِحُ، أَوِ الرَّجُلُ الصَّالِحُ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللهِ».

উম্মুল মু’মিনীন ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত:
উম্মে সালমা রাদিয়াল্লাহু ‘আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাঁর হাবশায় দেখা ‘মারিয়া’ নামক একটা গির্জার কথা উল্লেখ করলেন। তিনি সেখানে যে সব ছবি দেখেছিলেন, সেগুলোর বর্ণনা দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “এরা এমন সম্প্রদায় যে, এদের মধ্যে কোন সৎ বান্দা অথবা বলেছেন কোন সৎ লোক মারা গেলে তার কবরের উপর তারা মসজিদ নির্মাণ করত। আর তাতে ঐ সব ব্যাক্তির ছবি তৈরী করে স্থাপন করতো। এরা আল্লাহর কাছে নিকৃষ্ট সৃষ্টি।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 434

ব্যাখ্যা

উম্মে সালমা রাদিয়াল্লাহু ‘আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাঁর হাবশায় দেখা ‘মারিয়া’ নামক একটা গির্জার কথা উল্লেখ করলেন। তিনি সেখানে ছবি, সাজ-সজ্জা ও প্রতিমা অঙ্কন দেখেছিলেন, সেগুলো তাকে আর্শ্চয করেছে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব চিত্র নির্মানের কারণ বর্ণনা করেন। তিনি বললেন: এরা এমন সম্প্রদায় যাদের তুমি উল্লেখ করলে, এদের মধ্যে কোন সৎ লোক মারা গেলে তার কবরে তারা মসজিদ বানাতো, তাতে তারা সালাত আদায় করতো। আর তাতে ঐ সব ব্যাক্তির প্রতিচ্ছবি স্থাপন করতো। তিনি আরো বর্ণনা করেন, এধরনের কাজ যারা করে তারা আল্লাহর কাছে নিকৃষ্ট সৃষ্টি। কেননা এসব কাজ আল্লাহর সাথে শির্কের দিকে ধাবিত করে।

হাদীসের শিক্ষা

  1. শিরকের উপকরণ বন্ধ করতে কবর কে মসজিদ বানানো অথবা এর কাছে সালাত আদায় করা অথবা মসজিদে মৃত ব্যক্তিকে দাফন করা হারাম।
  2. কবর কে মসজিদ বানানো, এতে প্রতিচ্ছবি স্থাপন করা ইয়াহুদী ও খৃস্টানদের কাজ। সুতরাং অন্যরা যারাই এ ধরনের কাজ করবে তারাও তাদের (ইয়াহুদী ও খৃস্টানদের) অনুরূপ।
  3. যে সব প্রাণীর জীবন আছে, সে সব প্রাণীর চিত্রাঙ্কন করা হারাম।
  4. যে ব্যক্তি কবরের ওপর মসজিদ বানায় এবং তাতে প্রতিকৃতি স্থাপন করে সে আল্লাহর সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি।
  5. তাওহীদের দিকটা ইসলাম পুরোপুরি সংরক্ষণ করেছে। এমনকি ইসলাম শির্কের দিকে ধাবিত করে এমন সব মাধ্যম বন্ধ করে দিয়েছে।
  6. নেককার লোকদের নিয়ে বাড়াবাড়ি করা নিষেধ। কেননা এ সব কাজ শির্কের দিকে ধাবিত করে।

অনুবাদ প্রদর্শন

60 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية