1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস “হে বিলাল! ইসলাম গ্রহণের পর সর্বাধিক সন্তুষ্টিব্যঞ্জক যে ‘আমল তুমি করেছ, তার কথা আমার নিকট ব্যক্ত কর

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلاَلٍ عِنْدَ صَلاَةِ الفَجْرِ:
«يَا بِلاَلُ، حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الجَنَّةِ» قَالَ: مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا، فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ، إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ.

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফজরের সালাতের সময় বিলাল-কে জিজ্ঞেস করলেন,
“হে বিলাল! ইসলাম গ্রহণের পর সর্বাধিক সন্তুষ্টিব্যঞ্জক যে ‘আমল তুমি করেছ, তার কথা আমার নিকট ব্যক্ত কর। কেননা, জান্নাতে আমি আমার সামনে তোমার পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি”। বিলাল বললেন, আমার নিকট এর চেয়ে (অধিক) সন্তুষ্টিব্যঞ্জক হয় এমন কিছুতো আমি করিনি। দিন রাতের যে কোন প্রহরে আমি তাহারাত ও পবিত্রতা অর্জন করেছি, তখনই সে তাহারাত দ্বারা সালাত আদায় করেছি, যে পরিমাণ সালাত আদায় করা আমার তাক্দীরে লেখা ছিল।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 1149

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নে দেখলেন যে, তিনি জান্নাতে আছেন। তখন তিনি বিলাল ইবনে রাবাহ-কে বললেন: ইসলাম গ্রহণের পর তুমি যে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক আমল করেছো, তা আমাকে বলো; কেননা আমি জান্নাতে তোমার জুতা নাড়াচাড়ার হালকা শব্দ আমার সামনে শুনেছি। বিলাল বললেন: আমার নিকট সবচেয়ে আশাব্যঞ্জক আমল এই যে, দিনের বা রাতের যে কোনো সময় আমার অজু ভঙ্গ হলে আমি সঙ্গে সঙ্গে অজু করেছি, তারপর সেই অজু দিয়ে আমার প্রভুর জন্য যতটা নফল সালাত পড়া আমার জন্য নির্ধারিত ছিল, তা আদায় করেছি।

হাদীসের শিক্ষা

  1. বিলাল যে আমলের প্রতি ইঙ্গিত দিয়েছেন, তা হলো—প্রতিবার অজু করে পবিত্র হওয়ার পর সালাত আদায় করা। এটি অত্যন্ত আশাব্যঞ্জক একটি আমল এবং জান্নাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
  2. প্রত্যেক অজুর পর সালাত আদায় করা মুস্তাহাব।
  3. আদর্শ ব্যক্তি বা অভিভাবকের নিজ শিক্ষার্থীর আমল সম্পর্কে জিজ্ঞাসা করা; যদি তা উত্তম হয়, তবে তাকে তা অব্যাহত রাখার উৎসাহ দেওয়া, অন্যথায় তা থেকে নিষেধ করবে।
  4. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পক্ষ থেকে বিলাল রাযিয়াল্লাহু আনহু-এর জন্য জান্নাতি হওয়ার সাক্ষ্য প্রদান।
  5. এই প্রশ্নটি ফজরের সালাতের সময় করা হয়েছিল, আর এতে ইঙ্গিত রয়েছে যে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একটি স্বপ্নের মাধ্যমে সংঘটিত হয়েছিল। আর নবীদের স্বপ্ন সত্য হয়ে থাকে।

অনুবাদ প্রদর্শন

29 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TH ไทย থাই
AS অসমীয়া অসমীয়া
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
KN ಕನ್ನಡ কন্নড়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية