1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “নিশ্চয়ই আল্লাহ তা’আলা সেসব লোকেদের শাস্তি দিবেন, যারা এ জগতে মানুষকে (অন্যায়) শাস্তি দেয়”।

عَنْ هِشَامِ بْنِ حَكِيمِ بْنِ حِزَامٍ رَضيَ اللهُ عنهما أَنَّهُ مَرَّ عَلَى أُنَاسٍ مِنَ الْأَنْبَاطِ بِالشَّامِ، قَدْ أُقِيمُوا فِي الشَّمْسِ، فَقَالَ: مَا شَأْنُهُمْ؟ قَالُوا: حُبِسُوا فِي الْجِزْيَةِ، فَقَالَ هِشَامٌ: أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِنَّ اللهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ النَّاسَ فِي الدُّنْيَا».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

হিশাম ইবনু হাকীম ইবনু হিযাম রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার সিরিয়ায় কয়েকজন মানুষের কাছ দিয়ে যাচ্ছিলেন, যাদেরকে উত্তপ্ত সূৰ্যতে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবং তাদের মাথার উপর গরম তেল ঢালা হচ্ছিল। তখন তিনি বললেন, এটা কী? তাকে বলা হলো যে, তাদেরকে খাযনার জন্যে সাজা দেয়া হচ্ছে। তখন তিনি বললেন, হুশিয়ার! আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন:
“নিশ্চয়ই আল্লাহ তা’আলা সেসব লোকেদের শাস্তি দিবেন, যারা এ জগতে মানুষকে (অন্যায়) শাস্তি দেয়”।

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 2613

ব্যাখ্যা

হিশাম ইবনু হাকিম ইবনু হিজাম রাদিয়াল্লাহু আনহুমা শামের কিছু অনারব (পারস্য) কৃষকের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাদের প্রচণ্ড রোদে দাঁড় করানো হয়েছিল। তিনি তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন? তিনি তাদের জানান যে তাদের সাথে এটি করার কারণ তারা (জিজিয়া) দিতে সক্ষম হওয়া সত্ত্বেও তা করেনি। হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন: আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহর রাসূল-কে বলতে শুনেছি, তিনি বলেছেন: যারা এই পৃথিবীতে হক ছাড়া অন্যায়ভাবে মানুষকে শাস্তি দেয় আল্লাহ তাদের শাস্তি দিবেন।

হাদীসের শিক্ষা

  1. জিজিয়া হলো: আহলে কিতাবদের ধনী প্রাপ্তবয়স্ক পুরুষদের উপর ইসলামের ভূমিতে তাদের সুরক্ষা এবং বসবাসের বিনিময়ে আরোপিত অর্থ।
  2. বৈধ কারণ ছাড়া মানুষকে, এমনকি কাফেরদেরও নির্যাতন করা হারাম।
  3. অত্যাচারীদেরকে অত্যাচার থেকে সতর্ক করা।
  4. আল্লাহর রাসূলের সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধে অবিচল থাকতেন।
  5. আন-নওয়াবী বলেন: এটি অন্যায্য শাস্তিকে বোঝায়, তাই এতে ন্যায্য শাস্তি দাখিল হবে না, যেমন কিসাস, নির্ধারিত শাস্তি, বিবেচনামূলক শাস্তি এবং অনুরূপ শাস্তি।

অনুবাদ প্রদর্শন

36 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
KN ಕನ್ನಡ কন্নড়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية