1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস হে আল্লাহর রাসূল, আমরা জিহাদকে সর্বশ্রেষ্ট আমল হিসেবে জানি, তাহলে আমরা কি জিহাদ করব না? তিনি বললেন: “না, তবে সর্বশ্রেষ্ট জিহাদ হচ্ছে- মাবরূর হজ।”

عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ:
يَا رَسُولَ اللَّهِ، نَرَى الجِهَادَ أَفْضَلَ العَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ؟ قَالَ: «لَا، لَكُنَّ أَفْضَلُ الجِهَادِ: حَجٌّ مَبْرُورٌ».

উম্মুল মু’মিনীন ‘আয়িশাহ রদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন:
হে আল্লাহর রাসূল, আমরা জিহাদকে সর্বশ্রেষ্ট আমল হিসেবে জানি, তাহলে আমরা কি জিহাদ করব না? তিনি বললেন: “না, তবে সর্বশ্রেষ্ট জিহাদ হচ্ছে- মাবরূর হজ।”

সহীহ এটি বুখারী বর্ণনা করেছেন। সহীহ বুখারী - 1520

ব্যাখ্যা

সাহাবীগণ -রদিয়াল্লাহু আনহুম- আল্লাহর রাস্তায় জিহাদ এবং শত্রুর সাথে যুদ্ধ করাকে সর্বশ্রেষ্ট আমল হিসেবে বিবেচনা করতেন। তাই ‘আয়িশাহ রদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, তারা (মহিলারা) কি জিহাদ করবেন না?
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের জন্য উপযুক্ত সর্বোত্তম জিহাদের কথা বর্ণনা করলেন, আর তা হল: মাবরূর হজ, যা কিতাব ও সুন্নাহ অনুযায়ী করা হয় এবং সেটি গুনাহ এবং রিয়া থেকেও মুক্ত।

হাদীসের শিক্ষা

  1. পুরুষদের জন্য জিহাদ হচ্ছে সর্বোত্তম আমলের মধ্যে অন্যতম।
  2. নারীদের জন্য হজ করা জিহাদ অপেক্ষা উত্তম, আর হজ তাদের জন্য সর্বোত্তম আমলসমূহের অন্তর্ভুক্ত।
  3. আমলসমূহ আমলকারীর ভিন্নতা সাপেক্ষে বিভিন্ন রকম ও মর্যাদাগত তারতম্য হয়।
  4. হজকে জিহাদ হিসেবে নামকরণ করা হয়েছে; কারণ এটা নফসের সাথে জিহাদ, এখানে সম্পদ ব্যয়ের বিষয় থাকে, শারিরীক সামর্থ প্রয়োজন হয় আর এটি হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদের ন্যায় দৈহিক ও আর্থিক ইবাদাত।

অনুবাদ প্রদর্শন

57 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية