1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “মিরাজের রাতের সফরে ইবরাহীম ‘আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাত হয়। তখন তিনি বললেন, হে মুহাম্মদ! আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদের জানিয়ে দিবেন যে জান্নাতের মাটি উত্তম আর এর পানি সুমিষ্ট

عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَقِيتُ إِبْرَاهِيمَ لَيْلَةَ أُسْرِيَ بِي فَقَالَ: يَا مُحَمَّدُ، أَقْرِئْ أُمَّتَكَ مِنِّي السَّلاَمَ، وَأَخْبِرْهُمْ أَنَّ الجَنَّةَ طَيِّبَةُ التُّرْبَةِ عَذْبَةُ الْمَاءِ، وَأَنَّهَا قِيعَانٌ، وَأَنَّ غِرَاسَهَا سُبْحَانَ اللهِ وَالحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ».

ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“মিরাজের রাতের সফরে ইবরাহীম ‘আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাত হয়। তখন তিনি বললেন, হে মুহাম্মদ! আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদের জানিয়ে দিবেন যে জান্নাতের মাটি উত্তম আর এর পানি সুমিষ্ট। তবে তা ফাঁকা ময়দান। এর বৃক্ষ রোপন হলো سُبْحَانَ اللهِ وَالحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ “সুবহানাল্লাহ ওয়ালহামদু লিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার”।

হাদিসটি এর শাওয়াহেদ (বিভিন্ন সমার্থক হাদিস) থাকার কারণে হাসান এটি তিরমিযী বর্ণনা করেছেন। সুনানে তিরমিযী - 3462

ব্যাখ্যা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তিনি ইব্রাহীম খলিল আলাইহিস সালামের সাথে ইসরা ও মি'রাজের রাতে সাক্ষাৎ করেছিলেন এবং তিনি তাকে বলেছিলেন, হে মুহাম্মদ, তোমার উম্মতকে আমার সালাম জানাও এবং তাদের জানিয়ে দিন যে জান্নাতের মাটি উত্তম, পানি মিষ্টি এবং কোন লবণাক্ততা নেই। জান্নাতটি প্রশস্ত, সমতল এবং বৃক্ষবিহীন আর তার বৃক্ষরোপণ হল উত্তম-পবিত্র বাক্যসমূহ; তা হলো বাকিয়াতুস সালিহাত: سُبْحَانَ اللهِ، وَالحَمْدُ لِلَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ [আল্লাহ্‌র পবিত্রতা, আল্লাহর প্রশংসা, আল্লাহ্‌ ছাড়া সত্য কোন উপাস্য নেই এবং আল্লাহ্‌ মহান] যখনই একজন মুসলিম এটা বলে এবং বার বার বলে, তার জন্য জান্নাতে একটি বীজ বপন করা হয়।

হাদীসের শিক্ষা

  1. জান্নাতের গাছপালা বৃদ্ধি করার জন্য ধারাবাহিক যিকিরে উৎসাহিত করা।
  2. মুসলিম উম্মাহর ফযীলত; যেহেতু ইব্রাহীম আলাইহিস সালাম তাদের প্রতি সালাম পাঠিয়েছেন।
  3. ইব্রাহীম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে অধিক জিকিরের প্রতি উত্সাহিত করেছেন।
  4. আল্লাম তীবী রহ. বলেছেন: জান্নাত হল বৃক্ষহীন সমতল ভূমি। তারপর আল্লাহ তা‘আলা নিজ অনুগ্রহে আমলকারীদের আমল মোতাবেক তাতে গাছ এবং প্রাসাদ তৈরি করেন। প্রত্যেক আমলকারীর জন্য তার আমল মোতাবেক সাওয়াব রয়েছে। তারপর আল্লাহ তা‘আলা যখন সেই সাওয়াব অর্জনের জন্য তাকে জান্নাতের আমল করার তাওফিক দান করেন, তখন তাকেই সেই বৃক্ষরোপণকারী আখ্যা দেন।

অনুবাদ প্রদর্শন

50 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية