1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “যে তার প্রতিপালকের যিকর করে, আর যে যিকর করে না, তাদের উপমা হলো জীবিত ও মৃত ব্যক্তি”

عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لاَ يَذْكُرُ رَبَّهُ، مَثَلُ الحَيِّ وَالمَيِّتِ»، ولفظ مسلم: «مَثَلُ الْبَيْتِ الَّذِي يُذْكَرُ اللهُ فِيهِ، وَالْبَيْتِ الَّذِي لَا يُذْكَرُ اللهُ فِيهِ، مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যে তার প্রতিপালকের যিকর করে, আর যে যিকর করে না, তাদের উপমা হলো জীবিত ও মৃত ব্যক্তি”। আর মুসলিমের শব্দ হলো: “যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় আর যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় না এরূপ দুটি ঘরের তুলনা করা যায় জীবিত ও মৃতের সঙ্গে”।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 6407

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যে ব্যক্তি মহান আল্লাহকে স্মরণ করে এবং যে ব্যক্তি তাঁকে স্মরণ করে না তাদের মধ্যে পার্থক্য বয়ান করেছেন। এটি হল উপকারিতা ও সুন্দর চেহারার দিক থেকে জীবিত ও মৃত ব্যক্তির মধ্যে পার্থক্যের মতো। যে ব্যক্তি তার রবকে স্মরণ করে সে ঐ জীবিত ব্যক্তির মতো যে বাহ্যিকভাবে জীবনের আলোয় সুশোভিত এবং জ্ঞানের আলো দ্বারা অভ্যন্তরীণভাবে সুশোভিত এবং তার ভেতর রয়েছে উপকার; যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না সে মৃত ব্যক্তির মতো যে বাহ্যিকভাবে নিষ্ক্রিয় এবং অভ্যন্তরীণভাবে বাতিল এবং তার মধ্যে কোন উপকার নেই।
অনুরূপভাবে ঘরকে জীবিত বলা হয় যদি তাতে বসবাসকারীগণ আল্লাহর যিকির করেন, অন্যথায় সেটি মৃত ঘর যেহেতু তাতে বসবাসকারীগণ আল্লাহর যিকির করে না। যদিও ঘরের বিশেষণে জীবিত ও মৃত উল্লেখ করা হয়েছে, তবে তার দ্বারা উদ্দেশ্য হল ঘরে অবস্থানকারী।

হাদীসের শিক্ষা

  1. আল্লাহর স্মরণে উৎসাহিত করা এবং তাকে অবহেলা করার বিরুদ্ধে সতর্ক করা।
  2. যিকির হল রূহের জীবন যেমন রূহ শরীরের জীবন।
  3. অর্থকে বুঝার নিকটবর্তী করার জন্য উদাহরণ পেশ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম পদ্ধতি।
  4. নববী বলেন, এতে ঘরে আল্লাহ তা‘আলার যিকির করা মুস্তাহাব সাব্যস্ত হয় এবং এটি যিকির বর্জিত হওয়া উচিত নয়।
  5. আন-নওয়াবী বলেন: এর অর্থ হল যে, মৃত ব্যক্তি উত্তম গন্তব্যে চলে গেলেও আল্লাহর আনুগত্যে দীর্ঘায়ু হওয়া একটি ফযীলত। এটি এই কারণে যে জীবিত ব্যক্তি তার সাথে মিলিত হবে এবং সে যেসব ইবাদত করবে তার দ্বারা তার উপর শ্রেষ্ঠত্ব বৃদ্ধি করার সুযোগ পাবে।

অনুবাদ প্রদর্শন

51 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية