1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “তুমি যেখানে থাক আল্লাহকে ভয় কর, মন্দ কাজের পশ্চাতে ভাল কাজ কর, যা মন্দকে মুছে ফেলবে এবং মানুষের সাথে উত্তম আচরণ কর”।

‌عَنْ ‌أَبِي ‌ذَرٍّ، ‌جُنْدُبِ ‌بْنِ ‌جُنَادَةَ، ‌وَأَبِي ‌عَبْدِ ‌الرَّحْمَنِ، ‌مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْت، وَأَتْبِعْ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا، وَخَالِقْ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ».

আবূ যার জুনদুব ইবনু জুনাদাহ ও আবূ আব্দুর রহমান মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তুমি যেখানে থাক আল্লাহকে ভয় কর, মন্দ কাজের পশ্চাতে ভাল কাজ কর, যা মন্দকে মুছে ফেলবে এবং মানুষের সাথে উত্তম আচরণ কর”।

তিরমিযী বলেছেন: হাদীসটি হাসান। এটি তিরমিযী বর্ণনা করেছেন। আল-আরবাঊন আন-নাভাবিয়্যাহ। - 18

ব্যাখ্যা

এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনটি বিষয়ের আদেশ দিয়েছেন। প্রথমত: তাকওয়া অবলম্বন করা — অর্থাৎ সব সময় ও সব স্থানে, প্রত্যেক অবস্থায়, প্রকাশ্যে ও গোপনে, সুখে-দুঃখে, সুস্থতায় ও বিপদে — আল্লাহর আদেশ পালন করা এবং নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা। দ্বিতীয়ত: যদি কোনো পাপে লিপ্ত হয়ে যাও, তাহলে তার পরেই কোনো সৎকর্ম করো — যেমন সালাত, সদকা, সৎব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, তাওবা ইত্যাদি। কেননা এসব সৎকর্ম সেই পাপকে মুছে দেয়। তৃতীয়ত: মানুষের সঙ্গে উত্তম চরিত্রের সাথে আচরণ করো — যেমন তাদের সাথে হাসিমুখে সাক্ষাৎ করা, নম্র ও সদয় ব্যবহার করা, ভালো কাজ করা এবং অন্যের ক্ষতি থেকে নিজেকে বিরত রাখা।

হাদীসের শিক্ষা

  1. আল্লাহ্‌ তাআলার করুণা, ক্ষমা ও দয়াশীলতার মাধ্যমে বান্দাদের প্রতি তাঁর অনুগ্রহ ও অনুকম্পা।
  2. এই হাদীস তিন ধরনের অধিকারকে শামিল করেছে: আল্লাহর অধিকার — তাকওয়া অবলম্বনের মাধ্যমে; নিজের অধিকার — পাপের পর সৎকর্ম করার মাধ্যমে এবং মানুষের অধিকার — উত্তম আচার-আচরণে মানুষের সঙ্গে ব্যবহার করার মাধ্যমে।
  3. পাপের পর সৎকর্ম করার প্রতি উৎসাহ প্রদান এবং উত্তম চরিত্র — এগুলো তাকওয়ার গুণাবলির অন্তর্ভুক্ত। তবে প্রয়োজনীয়তা বুঝাতে এগুলো আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।

অনুবাদ প্রদর্শন

49 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
SQ Shqip আলবেনি
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
KN ಕನ್ನಡ কন্নড়
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
KMR Kurmancî الكرمنجية