1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস “যারা (মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশে) গালে চপেটাঘাত করে, জামার বুক ছিড়ে এবং জাহিলিয়তের প্রথায় চিৎকার করে , তারা আমাদের দলভুক্ত নয়”।

عَنْ عَبْدِ اللَّهِ بنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الخُدُودَ، وَشَقَّ الجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الجَاهِلِيَّةِ».

‘আবদুল্লাহ্ ইবনু মাস‘ঊদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যারা (মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশে) গালে চপেটাঘাত করে, জামার বুক ছিড়ে এবং জাহিলিয়তের প্রথায় চিৎকার করে , তারা আমাদের দলভুক্ত নয়”।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 1294

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাক-ইসলামী (জাহেলি) যুগের লোকদের কিছু কর্ম থেকে নিষেধ ও সতর্ক করে দিয়ে বলেছেন: আমাদের দল ভুক্ত নয়:
প্রথমটি: যে গালে আঘাত করে, গালকে বিশেষ করে উল্লেখ করেছেন; কারণ এটিই বেশী হয়। অন্যথায় মুখের বাকি অংশে আঘাত করাও নিষেধের অন্তর্ভুক্ত।
দ্বিতীয়টি: চরম অস্থিরতার কারণে জামার মাথা প্রবেশ করানোর জায়গা থেকে ছিড়ে ফেলা।
তৃতীয়টি: প্রাক-ইসলামী যুগের লোকদের মত চিৎকার করা, যেমন হায়, ধ্বংস, বিলাপ, ডাকা এবং অন্যান্য কথাবার্তা।

হাদীসের শিক্ষা

  1. হাদীসের এই সতর্কবাণী ইঙ্গিত করে যে এই কাজগুলো বড় গুনাহ।
  2. বিপদের মুখে ধৈর্য ধারণ করা ওয়াজিব এবং আল্লাহর বেদনাদায়ক তাকদীরে অসন্তুষ্টি প্রকাশ করা হারাম। এটি প্রকাশ পায়: বিলাপ, চিৎকার, চুল উপড়ে ফেলা, জামা ছিড়ে ফেলা বা অন্যান্য কর্মের মাধ্যমে।
  3. যেসব বিষয়ে শরীয়ত অনুমোদন করেনি সেসব বিষয়ে প্রাক-ইসলামী যুগের অনুকরণ করা হারাম।
  4. দুঃখ এবং কান্নার মধ্যে কোন সমস্যা নেই, কারণ এটি আল্লাহর তাকদীরের ওপর সবর করার বিপরীত নয়; বরং এটি একটি রহমত যা আল্লাহ আত্মীয় ও প্রিয়জনদের হৃদয়ে রেখেছেন।
  5. একজন মুসলিমের ওপর ওয়াজিব হল আল্লাহর তাকদীরে সন্তুষ্ট থাকা; যদি সে সন্তুষ্ট থাকতে না পারে, তবে ধৈর্য ধরা তার ওপর ওয়াজিব।

অনুবাদ প্রদর্শন

51 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية